হুগলি, ৭ জুলাই:- সিঙ্গুরে শুটআউটের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত চন্দ্রশেখর রায় নামে এক দুস্কৃতি। গতকাল সিঙ্গুর থানার পুলিশ বিহারের বৈশালী জেলার মহানার এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে সেভেন এম,এম পিস্তল ও ৪ টি তাজা কার্তুজ বাজেয়াপ্ত করেছে। ধৃতকে বিহার থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে এসে সরাসরি চন্দননগর মহকুমা আদালতে তোলা হয়। উল্লেখ্য, গত ১৮ ই জুন বিকালে সিঙ্গুর থানার সিংহেরভেঁড়ি এলাকায় ছিনতাই এ বাঁধা দেওয়ায় গুলি করে খুন করেছিল মনোজ মন্ডল নামে এক ব্যাক্তিকে। ইতিমধ্যেই গত ২৫ শে জুন বিহার থেকে মহম্মদ ইসরাদ আলম ও ইনজামামুল হক কে পুলিশ গ্রেফতার করেছে বিহার থেকে। পুলিশের জেরায় ধৃত চন্দ্রশেখর জানিয়েছে, সেদিন শুটআউট নিজে হাতে করেছে। ঘটনায় সনাক্ত করতে অভিযুক্তকে টি, আই প্যারেড এর মাধ্যমে সনাক্ত করা হবে।
Related Articles
পিকের কোম্পানিতে যারা টাকা দিয়েছেন তারাই নির্বাচনে তৃণমূলের টিকিট পেয়েছেন – অর্জুন।
ব্যারাকপুর , ৬ মার্চ:- তৃণমূল কংগ্রেসে কাটমানি ছাড়া কোনও জায়গা নেই। কাটমানি দিলেই ওই দলে ছাড় পাওয়া যাবে। শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমটাই জানালেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। শুক্রবার তৃণমূলের পূর্ণাঙ্গ পার্থী তালিকা ঘোষণা হবার পর থেকেই দিকে দিকে বঞ্চিতদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, যতদূর কানে আসছে যারা পরামর্শদাতা পিকের কোম্পানিতে […]
*সাধারণ মানুষের স্বার্থে ট্রাফিক পুলিশ কে দেওয়া হলো সিপিআর ট্রেনিং।
হুগলি, ২৪ সেপ্টেম্বর:- বহু সময় পথ চলতি মানুষ হৃদ রোগ আক্রান্ত বা হার্ট অ্যাটাকের কারণে অসুস্থ হয়ে পড়ে জ্ঞান হারান। জ্ঞান হারানো থেকে হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে পৌঁছানোর আগে যদি তাকে সিপিআর চিকিৎসা দেওয়া যায় তাহলে মরণাপন্ন হৃদরোগী প্রাণে বেঁচে যেতে পারেন। সেই কারণে চন্দননগর কমিশনারেটের অন্তর্গত উত্তরপাড়ার ট্রাফিক বিভাগের উদ্যোগে এবং একটি বেসরকারি চিকিৎসা […]
৮ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে বাজেট।
কলকাতা, ২ ফেব্রুয়ারি:- রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে আগামী সোমবার। আপাতত ঠিক হয়েছে ৫ দিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অধিবেশন। ৮ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় পেশ করা হতে পারে আগামী আর্থিক বছরের রাজ্য বাজেট। লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য বাজেটে কোন কোন বিষয়গুলি উঠে আসছে সেদিকেই নজর সকলের। এদিকে বাজেট অধিবেশন শুরুর আগে শুক্রবার প্রথা […]








