পশ্চিম মেদিনীপুর, ৩ জুলাই:- রাজ্যের জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী মানস ভূঁইয়ার কড়া বার্তার পর অবশেষে বেআইনি বালি পাচার রুখতে কড়া পদক্ষেপ নিল জেলা পুলিশ প্রশাসন। দীর্ঘদিন ধরে মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল, হাতিহলকা সহ বিভিন্ন এলাকায় নদীগর্ভ থেকে মেশিন লাগিয়ে তুলে নেওয়া চলছে বালি। প্রতিদিন কয়েক হাজার লরিতে করে অন্যত্র পাচার হয়ে যাচ্ছে বালি। এছাড়াও গত কয়েকদিনে বালি বোঝাই গাড়ীর ধাক্কায় মৃত্যু হয়েছে একাধিক মানুষের। তাই এই সমস্ত বেআইনি কাজ বন্ধ করতে তৎপর হয়েছে জেলা পুলিশ প্রশাসন। শনিবার সকালে গুড়গুড়ি পাল থানার অন্তর্গত মনিদহ এলাকায় পুলিশ অভিযানে নেমে বালি উত্তোলনের মেশিন সমেত ৭ টি বালি বোঝাই লরি আটক করে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার দিনেশ কুমার।
Related Articles
মহালয়ার আগে চুঁচুড়া শহরের নিরাপত্তা খতিয়ে দেখতে খোদ পুলিশ কমিশনার।
হুগলি, ১৩ অক্টোবর:- রাত পোহালেই মহলয়া পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। তার আগের রাতে শহরের নিরাপত্তা দেখতে বাইক নিয়ে টহলে বেরোলেন খোদ পুলিশ কমিশনার। চুঁচুড়া শহরের পুজো মন্ডপ গুলো পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার পাশাপাশি নিরাপত্তায় নজরদারীও চালান। পুজোর শেষ মুহুর্তের কেনাকাটা চলছে। পোষাকের দোকান থেকে জুতোর দোকান শমিং মল গুলোতে উপচে পরা ভীর। এই সময় […]
শ্রমজীবী হসপিটালের কোভিড পরিষেবা বহাল রাখতে পাশে দাঁড়ালেন সমাজসেবী সমীরণ ঘোষ।
হুগলি , ২০ এপ্রিল:-করোনার ভয়াবহ দ্বিতীয় ঢেউ যেভাবে আমাদের দেশ তথা আমাদের রাজ্যে আছড়ে পড়ছে তাতে মানুষ ভীতসন্ত্রস্ত। এই অবস্থায় যাতে মানুষ চিকিৎসা পরিষেবা পায় সেই ব্যাপারে এগিয়ে এলেন শ্রীরামপুরের বিশিষ্ট সমাজসেবী সমীরণ ঘোষ। এদিন তিনি শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালের সহ-সম্পাদক গৌতম সরকারের হাতে পাঁচ লক্ষ টাকার একটি চেক তুলে দিয়ে সমীরণ বাবু জানান যে ছোট […]
পেট্রোল-ডিজেলের উপর ভ্যাট কমানোর দাবিতে বিজেপির অবস্থান বিক্ষোভ।
হুগলি, ২৫ নভেম্বর:- অবিলম্বে রাজ্যে সরকারকে পেট্রল, ডিজেলের উপর ভ্যাট কমাতে হবে এই দাবিতে শেওড়াফুলি ফাঁড়ির সামনে হাতে প্লাকার নিয়ে অবস্থান বিক্ষোভে বসলো বিজেপির কর্মীরা। প্রায় দেড় ঘন্টা ধরে চলে অবস্থান বিক্ষোভ। শ্রীরামপুর সাংঘঠনিক জেলা সভাপতি শ্যামল বসু বলেন প্রতি নিয়ত মানুষের জন্য আমরা আন্দলোন করছি। কেন্দ্রীয় শাসিত রাজ্যগুলি পেট্রেল, ডিজেলের উপর ভ্যাট কমিয়েছে।কিন্তু রাজ্য […]








