কলকাতা , ১৪ জুন:- রাজ্যে খাদ্যসাথী এবং দুয়ারে রেশন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বৈঠকে বসছেন। নবান্ন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজিত ওই বৈঠকে সব জেলার জেলাশাসক এবং জেলা খাদ্য আধিকারিকেরা উপস্থিত থাকবেন। তৃণমূল কংগ্রেস সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দুয়ারে রেশন প্রকল্প রাজ্যে কয়েকটি জায়গায় ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। আগামী দিনে তার সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে আজকের বৈঠকে আলোচনা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
Related Articles
কলকাতা থেকে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে জলে ডুবে মৃত্যু হল এক মাঝ বয়সী যুবকের, মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য।
দ:২৪পরগনা,১৫ মার্চ :- বেহালা থেকে জিবনতলা থানার ঘুটিয়ারি শরীফ এ এক বন্ধুর ভাড়া বাড়িতে বেড়াতে আসে সপরিবারে। আর সেই বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল মাঝ বয়সী যুবকের। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, জিবনতলা থানার ঘুটিয়ারি শরিফ এলাকায় । মৃত যুবকের নাম, রাহুল হালদার (৩৫)। ঘটনা সূত্রে, আজ সকালে রাহুল ও তার […]
চন্ডিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সোহমের গাড়ি ভাঙচুর , অভিযোগের তীর বিজেপির দিকে।
চন্ডীপুর , ১ এপ্রিল:- চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের কেন্দুয়া ৪৯ নং বুথ এলাকায় তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে। সোহমের গাড়িও ভাঙচুর করা হয়। সঙ্গে শেখ আজিমুল হোসেনের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে। এদিন সকালেই চন্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার […]
জনগণ আছে সঙ্গে , তাই তৃণমূল কংগ্রেস একুশে আসছে বঙ্গে – মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিম মেদিনীপুর, ৭ ডিসেম্বর:- কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় সরব কৃষকরা। আন্দোলনরত কৃষকদের পাশে থাকার আশ্বাস বারবার দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পশ্চিম মেদিনীপুরের সভায় কৃষকদের আন্দোলনকেই সমর্থন করলেন মুখ্যমন্ত্রী। কড়া ভাষায় বিঁধলেন বিরোধী বিজেপিকেও। মুখ্যমন্ত্রী বলেন ২০২১-এ তৃণমূল আসবে, আর কেউ না, আর কেউ না, আর কেউ না। হার্মাদ সিপিএম আর না। সিপিএমের বন্ধু […]








