কলকাতা , ১৪ জুন:- রাজ্যে খাদ্যসাথী এবং দুয়ারে রেশন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বৈঠকে বসছেন। নবান্ন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজিত ওই বৈঠকে সব জেলার জেলাশাসক এবং জেলা খাদ্য আধিকারিকেরা উপস্থিত থাকবেন। তৃণমূল কংগ্রেস সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দুয়ারে রেশন প্রকল্প রাজ্যে কয়েকটি জায়গায় ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। আগামী দিনে তার সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে আজকের বৈঠকে আলোচনা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
Related Articles
নারী ক্ষমতায়ন স্বাধীনতা উত্তর ভারতে, “শীর্ষক”, দুদিনের আন্তর্জাতিক সেমিনার শুরু চন্দননগরে।
হুগলি, ১৯ জুন:- সেমিনারে ৭৭ জন যোগদেন। বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অনলাইনের মাধ্যমে এই সেমিনারে যোগ দিয়েছেন। ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয়। দেশের বেশ কয়েকটি কলেজ রাজ্যের কলেজগুলো থেকে গবেষণা পত্র উপস্থাপিত হয়। ভারতবর্ষ স্বাধীন হবার পর নারী ক্ষমতায়ন হয়েছেন। রাজ্য তথা দেশের ভার সামলাচ্ছেন নারীরা। দেশ এগিয়ে চলার পিছনে নারীদের অবদান সমান তালে রয়েছে। […]
বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি গোঘাটে।
হুগলি , ১৭ এপ্রিল:- বিজেপি কর্মীদের লক্ষ্য করে গুলি অভিযোগের উঠল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ঘটনাটি ঘটেছে গোঘাটের পোড়া বাগান এলাকায়। আহত বিজেপি কর্মী বললেন ভাদুর থেকে পোড়াবাগান দিকে বাইক করে তিনজন যাওয়ার সময় গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আহত বিজেপি নেতা কে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। Post […]
খড়দহে ভোট মিটতেই রাজনৈতিক হিংসা শুরু।
খড়দহ , ৩০ অক্টোবর:- খড়দহ বিধানসভার উপনির্বাচনের শেষ বেলায় আক্রান্ত হল প্রাক্তন বিধায়ক কাজল সিনহার ছেলে আর্যদিপ সিনহা। খড়দহ নির্বাচনের শেষ বেলাতে বিজেপির হাতে আক্রান্ত হল। দ্রুত চিকিৎসার জন্য তাকে খড়দহ রহড়া সঞ্জীবনী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দরা ক্ষোভে ফেটে পড়ে। এতে খড়দহের মানুষজনের মধ্যে উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে […]








