শিলিগুড়ি , ৭ সেপ্টেম্বর:- শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ধৃত যুবকের নাম উদিত নাগ (২৩)। সে মতিধর চা বাগানের বেল লাইনের বাসিন্দা। জানা গিয়েছে শনিবার রাতে যখন ওই গৃহবধূর বাড়িতে কেউ ছিল না। তখন ওই যুবক বাড়িতে ঢুকে পড়ে এবং ধর্ষণের চেষ্টা করেন। এরপর ওই গৃহবধূ তার স্বামীকে গোটা ঘটনা খুলে বলে। এরপর রবিবার গৃহবধূর পরিবারের তরফে বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ওই যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত যুবককে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।
Related Articles
অফিস আসার পথে দুর্ঘটনায় জখম হাওড়া পুলিশ কমিশনারেটের মহিলা কর্মী।
হাওড়া, ৪ আগস্ট:- অফিসে আসার পথে হাওড়ার বার্ন স্ট্যান্ডার্ড মোড়ে দুর্ঘটনা। একটি প্রাইভেট গাড়ির ধাক্কা মারে স্কুটিতে। ওই মহিলা কর্মী রাস্তায় ছিটকে পড়ে জখম হন। তাঁকে উদ্ধার করে পাঠানো হয় হাওড়া জেলা হাসপাতালে। বৃহস্পতিবার সকালে হাওড়ার বার্ন কোম্পানির সামনে ওই প্রাইভেট গাড়ির সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পরই বাইক আরোহী মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত […]
লিলুয়া গুলি-কান্ডে তদন্তে পুলিশ। আটক বেশ কয়েকজন।
হাওড়া, ৮ জুন:- লিলুয়ার ঘটনায় এখনও পরিস্থিতি থমথমে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। হাওড়ার লিলুয়ায় মৃতদেহ সৎকার নিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় দু’দলের মধ্যে সংঘর্ষ হয়। প্রকাশ্যেই চলে গুলি, বোমা। সেই সংঘর্ষের মধ্যেই পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় গুলিবিদ্ধ হন লিলুয়া থানার সাব ইন্সপেক্টর সুমন ঘোষ। উল্লেখ্য, দুই দলের গন্ডগোলকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে […]
বিদ্যুতের লাইন কাটতে গিয়ে পোষ্টে বেঁধে মারধর বিদ্যুৎ কর্মীকে !
সুদীপ দাস ২১ মার্চ:- বিদ্যুতের লাইন কাটতে গিয়ে প্রহৃত বিদ্যুৎ কর্মীরা। পোষ্টে বেঁধে মারধর করা হলো একজনকে। কিল, চড়, ঘুষির পাশাপাশি রডের আঘাতে জখম আরও দুই। ঘটনায় একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকি দুজন চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার বেলার দিকে ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার দেবানন্দপুরের চন্দনপুর এলাকায়। আহত তিনজনের নাম বাবলু সর্দার, […]








