কলকাতা, ১০ জুন:- করোনা আবহে গত এক বছরের মধ্যে এই প্রথম নবান্নের ১৩ তলার কনফারেন্স রুমে বসেছিল মন্ত্রিসভার বৈঠক। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম সহ ১৫ জন সদস্য। এই সভায় ভার্চুয়ালি যোগ দেন অর্থমন্ত্রী অমিত মিত্র৷ মুখ্যসচিব পদে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন এইচকে দ্বিবেদী। এদিন কৃষক প্রকল্পে টাকা বাড়ানোর বিষয়ে অনুমোদন দেওয়ার পাশাপাশি বানতলা লেদার কমপ্লেক্সে ছ’টি সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্তেও অনুমোদন দেওয়া হয়েছে৷ রাজ্যে ৬০০-র বেশি পদে লোক নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। সেই সঙ্গে শুক্রবার যে বান আসছে, তা নিয়েও সতর্ক মুখ্যমন্ত্রী৷ ১১ তারিখের ভরা কোটালের কথা মাথায় রেখে জেলার মন্ত্রীদের নিজ নিজ এলাকায় থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Related Articles
রি-কল পিটিশন ফাইল জানালেন অরূপ।
হাওড়া, ১৩ আগস্ট:- আয় বহির্ভূত সম্পত্তি মামলায় আইনজীবীদের পরামর্শমতো একটি রি-কল পিটিশন দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এবিষয়ে মন্ত্রী অরূপ রায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, “আইনজীবীদের পরামর্শমতো অর্ডার রি-কল করার জন্য একটা রি-কল পিটিশন ফাইল করা হয়েছে। সেটা জমা করা হয়েছে। পরবর্তীকালে সেই বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে। এরমধ্যে রাজনৈতিক উদ্দেশ্য অবশ্যই আছে।” অরূপ […]
কঠোর বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হলো আরও ১৫ দিন , থাকছে নতুন কিছু ছাড়।
কলকাতা, ১৪ জুলাই:- করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় রাজ্য সরকার নতুন কিছু ছাড় সহ কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও ১৫ দিন বৃদ্ধি করেছে।৩০ জুলাই পর্যন্ত এই বিধি নিষেধ চলাকালীন লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকলেও এই পর্যায়ে সপ্তাহে মেট্রো চলাচলকে ছাড় দেওয়া হয়েছে। ১৬ জুলাই থেকে সোম থেকে শুক্র সপ্তাহে পাঁচ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলাচল […]
লকডাউনে ফের চালু চ্যাংরাবান্ধা সীমান্তে বানিজ্য,ক্ষোভ – বিক্ষোভ স্থানীয়দের ৷
কোচবিহার মেখলিগঞ্জ,৫ এপ্রিল:- কোরানা আতঙ্কে বন্ধ সীমান্তে ইমিগ্রেশন চেকপোস্ট৷কিন্তু ,ইমিগ্রেশন চেকপোস্ট বন্ধ থাকলেও বৈদেশিক বানিজ্যে চালু বা বন্ধ থাকার বিষয়ে কোন নির্দেশিকা আসেনি কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে৷যার জেরে ইমিগ্রেশন চেকপোস্ট লক থাকলেও সীমান্তে বানিজ্যে আমদানি-রপ্তানি নিষেধাক্কা নেই৷ এই অবস্থায় গত ২২ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সীমান্তে বাণিজ্য বন্ধ রাখেন ব্যবসায়ী সংগঠনগুলি নিজেরাই৷দেশ […]







