হাওড়া , ২৩ ফেব্রুয়ারি:- বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত “দিদির দূত” প্রচার পদযাত্রার সূচনা করলেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। মঙ্গলবার সকালে ওই পদযাত্রাটি সূর্যনগর থেকে শুরু হয়ে বালি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে। অরূপ রায় বলেন, আমাদের একটাই বার্তা তা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার বিগত ১০ বছরে বাংলার যে উন্নয়ন করেছে তা তুলে ধরা। বাংলায় ২০১১ সালের প্রথম দিন থেকে উন্নয়ন শুরু হয়েছে। সেই উন্নয়নের বার্তা দিদির দূত হিসেবে পৌছে দেওয়া আমাদের লক্ষ্য। আমাদের যে উন্নয়ন বাংলায় হয়েছে তা ভারতবর্ষ দেখেনি কখনও। জন্ম থেকে মৃত্যু এর মধ্যে উন্নয়নের একাধিক উন্নয়নের প্রকল্প। বিনা পয়সায় চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথীর মতো এমন প্রকল্প শুধুমাত্র ভারতবর্ষ কেন সারা বিশ্বের কোনও প্রশাসক করেছেন কিনা জানি না। বিজেপির দাবি তাদের পরিবর্তন যাত্রাকে নকল করে তৃণমূলের এই পরিকল্পনা। এনিয়ে মন্ত্রী অরূপ রায়ের পাল্টা দাবি বিজেপি মমতার সব প্রকল্প নকল করে। বিজেপি আমাদের নকল করছে। বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করছে, আমরা নকল করছিনা। ওরা একটা উশৃংখল পার্টি। ওদের আমরা কি নকল করব।
Related Articles
গরু ও কয়লা পাচারে অভিযুক্ত করায় বাবুল সুপ্রিয়কে আইনি নোটিশ পাঠালো অভিষেক বন্দোপাধ্যায়।
কলকাতা , ৬ জানুয়ারি:- তাকে গরু ও কয়লা পাচারে অভিযুক্ত করায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়কে আইনি নোটিশ পাঠিয়েছেন। আইনি নোটিশে তাঁর আইনজীবী সঞ্জয় বসুর মাধ্যমে অভিষেকের জানিয়েছেন, ৩১ ডিসেম্বর তাঁর বিরুদ্ধে বাবুল সুপ্রিয় যা মন্তব্য করেছিলেন তা ভিত্তিহীন এবং অপমানজনক। এবং এই বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর […]
বিধানসভার অধিবেশনে বিধায়কদের অনুপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ অধ্যক্ষের।
কলকাতা, ২৯ নভেম্বর:- হাজিরা সংক্রান্ত কঠোর নির্দেশিকার পরেও বিধানসভার অধিবেশনে বিধায়কদের অনুপস্থিতি নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বিধানসভার অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে আজ দেখা যায় আগে থেকে প্রশ্ন জমা দেওয়ার পরেও শাসক বিরোধী মিলিয়ে সাতজন প্রশ্নকর্তা অনুপস্থিত। সরকারপক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষও সেই সময় অনুপস্থিত ছিলেন। যা নিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তীব্র […]
গত নয় বছরে বাইশ হাজার কোটি টাকা বিদেশি বিনিয়োগ এসেছে – মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২২ ডিসেম্বর:- গত নয় বছরে রাজ্যে বিদেশি বিনিয়োগ ৭৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন এই সময়ে রাজ্যে বাইশ হাজার কোটি টাকা বিদেশি বিনিয়োগ এসেছে। রাজ্যে আইন-শৃংখলা এবং নারী সুরক্ষা অন্যান্য রাজ্যের তুলনায়ও অনেক ভালো বলে তিনি দাবি করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি […]







