আরামবাগ, ১০ জুন:- আবারও শোকাছন্ন আরামবাগ মহকুমার খানাকুল। বৃহস্পতিবার বিকালে বজ্রপাতে আবার মৃত্যু খানাকুলের কিশোরপুর দুই নম্বর অঞ্চলের চুয়াডাঙ্গা এলাকার এক যুবকের। মৃতের নাম অভিজিৎ সর্দার ( ৩৫)। বাবার নাম বাসুদেব সর্দার। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন বিকেলবেলা মাঠে কাজ করার সময় হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে যায়।সামান্য বৃষ্টিপাত শুরু হয়। হঠাৎ প্রচন্ড শব্দে বজ্রপাত হয়। বিকট শব্দের সঙ্গে সঙ্গেই মাঠে লুঠিয়ে পড়ে অভিজিৎ সর্দার। তাকে মাঠে পড়ে থাকে দেখে এলাকার মানুষ উদ্ধার করে নিয়ে এলেও শেষ রক্ষা হয়নি। উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা পরীক্ষা করে মৃত বলে ঘোষনা করে। এই ঘটনায় শোকের ছায়া এলাকায়। অন্যদিকে বজ্রপাতে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে খানাকুলে দেখা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। মৃতদের পরিবারের সদস্যদের হাতে তৃণমূলের পক্ষ থেকে দেওয়া হল দু’লক্ষ টাকা। পাশাপাশি শোকাহত পরিবারের পাশে থাকার বার্তা দেন তৃনমুলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Related Articles
বৃষ্টির জমা জল নিষ্কাশনের দাবিতে রাস্তা অবরোধ করলেন মহিলারা।
হাওড়া, ২২ অক্টোবর:- বৃষ্টির জমা জল নিষ্কাশনের দাবিতে এবার রাস্তা অবরোধ করলেন স্থানীয় মহিলারা। অভিযোগ হাওড়ার ২১ নং ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় গত দু’মাস ধরে জমে রয়েছে বৃষ্টির জল। পূজায় দশমীর দিন রাতে যে ব্যাপক বৃষ্টি হয়েছে তারপর থেকে সেখানকার পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। এলাকায় গলির মধ্যে, ঘরে বাড়িতে ঢুকে গিয়েছে জল। সেই জল এখনো […]
তৃণমূলের দেওয়াল লিখনে কালি দিয়েলেখা চোর’, চাঞ্চল্য হাওড়ায়।
হাওড়া, ২৫ জুন:- হাওড়ার ডোমজুড় ব্লকের বাঁকড়া – ২ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী শামসুল আলম তরফদারের দেওয়াল লিখনে এবং পোস্টারে দেখা গেল কালি দিয়ে নিচে লেখা ‘চোর’। এই নিয়ে রবিবার সকাল থেকে বাঁকড়ায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। কে বা কারা এই কাজ করেছে তা নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। হাওড়া জেলা সদরের তৃণমূল কংগ্রেসের […]
স্কুলের মধ্যে ঢুকে শিক্ষদের ওপর চড়াও হযে মারধরের অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে।
হুগলি,৪ ডিসেম্বর:- এবার স্কুলের মধ্যে ঢুকে শিক্ষদের ওপর চড়াও হযে মারধরের অভিযোগ । ঘটনাটি হুগলির পোলবার একটি স্কুলে।অভিযোগের তীর বিজেপির দিকে। পোলবা বীরেন্দ্রনগর হাইস্কুলের শিক্ষকদের মারধোরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে।বুধবার দুপুরে স্কুল চলাকালীন বেশ কয়েকজন বিজেপি কর্মী স্কুলে ঢুকে স্কুলের তিনজন শিক্ষককে মারধোর ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।সেসময় মোবাইল এ ছবি তুলতে গেলে তাদের মোবাইল ফোন […]








