হাওড়া , ১০ জুন:- বেলুড় মঠে ভক্তিভরে অনুষ্ঠিত হলো ফলহারিনী কালী পুজো। জ্যেষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিনী কালীপুজো প্রতিবারের মতো এবারেও রীতি মেনে অনুষ্ঠিত হয়। নিষ্ঠা মেনে এই পূজা করা হয় বিভিন্ন মন্দিরে। আসলে বাংলায় শক্তি পুজোমাত্রই জনপ্রিয়। যেহেতু শক্তি কথাটি ‘স্ত্রীবাচক’ তাই শক্তি পুজো বলতে নারী বা মাতৃপূজা বলেই গণ্য হয়ে থাকে। বেলুড় মঠে এই ফলহারিনী কালীপুজোর এক বিশেষ মাহাত্ম্য আছে। শ্রীশ্রীঠাকুর রামকৃষ্ণ এমনই এক পূজা এক বিশেষ উপায়ে পালন করেছিলেন। তিনি শ্রীশ্রীমা সারদামণিদেবীকে ‘দেবী ষোড়শী’ হিসাবে উপাসনা করেছিলেন। তাই এই বিশেষ দিনটি বেলুড় মঠ সহ রামকৃষ্ণ মঠ ও মিশন এর বহু কেন্দ্রে অত্যন্ত ভক্তি নিষ্ঠা সহকারে পালিত হয়। এবারেও তার ব্যতিক্রম হলোনা।
Related Articles
নওশাদ সিদ্দিকী’র নিঃশর্ত মুক্তির দাবিতে এবার হাওড়ায় বিক্ষোভ, পথ অবরোধ।
হাওড়া, ২ ফেব্রুয়ারি:- আইএসএফ নেতা এবং বিধায়ক নওশাদ সিদ্দিকীর নিঃশর্ত মুক্তির দাবিতে এবার হাওড়ার জগৎবল্লভপুরে বিক্ষোভ এবং পথ অবরোধ। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সন্তোষপুর মিদ্দেপাড়ায় হাওড়া আমতা রোড অবরোধ করেন আইএসএফ কর্মীরা। প্রায় এক ঘন্টা ধরে চলে অবরোধ। এই অবরোধের জেরে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে ছুটে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। পরে পুলিশ […]
আরতি কটন মিলের গেটের সামনে বিক্ষোভ।
হাওড়া, ১৬ নভেম্বর:- এনটিসি বাঁচানোর দাবিতে হাওড়ার দাসনগর আরতি মিলের গেটের সামনে মঙ্গলবার সকালে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ট্রেড ইউনিয়নের তরফ থেকে এদিন ওই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ওই সভায় বক্তব্য রাখেন। আইএনটিটিইউসি, আইএনটিইউসি, সিটু সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা এই বিক্ষোভ ও প্রতিবাদ সভায় […]
হাওড়ার টিকিয়াপাড়া-কান্ডে গ্রেফতার মূল অভিযুক্ত। এই ঘটনায় গ্রেফতার বেড়ে ১৩।
হাওড়া,২ মে:- হাওড়ার টিকিয়াপাড়া-কান্ডে পুলিশি নিগ্রহের ঘটনায় অন্যতম মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম শাকিব। শুক্রবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছিল।শাকিব গ্রেফতার হওয়ায় এই ঘটনায় গ্রেফতার করা হল মোট ১৩ জনকে। এর আগে এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধির ১৮৬, ১৮৮, ১৮৯, ৩৩২ সহ […]








