দক্ষিন ২৪ পরগনা , ২৬ মে:- ঘুর্নিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রান কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। সঙ্ঘের বিভিন্ন শাখার উদ্যোগে পুর্ব মেদনিপুর ও দক্ষিন ২৪ পরগনার বিস্তির্ন এলাকায় ত্রান কাজ শুরু করেছে সঙ্ঘের সন্নাসী ও স্বেচ্ছাসেবকরা। সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন দুই ২৪ পরগনা,পুর্ব মেদনীপুর, কলকাতা এবং শহরতলীর বিভিন্ন যায়গায় তারা ত্রান কাজ শুরু করেছে। দক্ষিন ২৪ পরগনায় সঙ্ঘের সাখা কেন্দ্র গুলিতে বহু মানুষকে উদ্ধারকরে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের এদিন থেকেই রান্না করা খাবার দেওয়া হচ্ছে। গঙ্গা সাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘের ভিতরে জল ঢুকে গেছে। গঙ্গাসাগর ছাড়াও হোড়খালি, মৌসুনী দ্বিপে ও পুর্ব মেদনীপুরের বিভিন্ন এলাকায় ইয়াসে ক্ষতিগ্রস্ত এলাকায় রান্না করা খাবার দেওয়া শুরু হয়েছে।
Post Views: 346Related Articles
ডার্বিতে কি প্রথম একাদশে রয়েছেন ডেভিড উইলিয়ামস ?
প্রসেনজিৎ মাহাতো, ২৫ নভেম্বর:- ডার্বির কাউন্টডাউন শুরু। ডার্বির আগে ফুটবলারদের কুল কুল থাকার পরামর্শ এটিকে মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাসের। গত ম্যাচের ভুলত্রুটি নিয়ে ফুটবলারদের সঙ্গে আলোচনা সেরেছেন। বড় ম্যাচেও অতিরিক্ত আক্রমণের রাস্তায় না হেঁটে রক্ষণাত্মক রণনীতি নিয়েছেন হাবাস। গত কেরালা ব্লাস্টার্স ম্যাচে আক্রমণে রয় কৃষ্ণা–এডু গার্সিয়া জুটি শুরু করেছিল। সম্ভবত ডার্বিতেও আক্রমণে এই জুটিই […]
হোলির দিনই সৱুজ- মেরুন রঙে রাঙল কল্যাণী , ৪ ম্যাচ বাকি থাকতেই আই লিগ জিতে গেল মোহনবাগান।
অঞ্জন চ্যাটার্জি,১০ মার্চ:- হোলির দিনই আই লিগের রঙ সৱুজ মেরুন হোলিতে ডুবল গঙ্গাপাড়ের ক্লাব । বসন্তে বাড়তি বসন্তের স্বাদ। ডার্বির আগে যেন এই অনুভূতিগুলো পেয়ে গেল মোহনবাগানকে। ৪ ম্যাচ বাকি থাকতেই আই লিগ জিতে গেল মোহনবাগান। আইজলকে তারা হারাল ১-০ গোলে। ফলে ডার্বি হয়ে গেল কার্যত নিয়মরক্ষার। আই লিগ আসছে জেনেই এদিন কল্যাণী ভরিয়েছিলেন সমর্থকরা। […]
দোকান বসানো নিয়ে অশান্তি হাওড়ায়। ঘটনাস্থলে হাওড়া থানা।
হাওড়া, ১৪ জানুয়ারি:- রাস্তার ফুটপাতে নতুন করে দোকান বসাতে গিয়ে বিবাদ। এই নিয়ে দুই পক্ষের ঝামেলা হয়। ঘটনাটি ঘটেছে হাওড়া ময়দান শরৎ সদন সংলগ্ন মেট্রো চ্যানেলের সামনে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে সেখানে দোকান বসাতে আসে ২৯ নম্বর এলাকার কিছু যুবক। অভিযোগ, সেই সময় ১৭ নম্বর ওয়ার্ড সদর বক্সী লেনের কিছু যুবক এসে তাদের বাধা দেয়। […]







