হুগলি,২ ফেব্রুয়ারি:- বলাগড় থানার অন্তর্গত ডুমুরদহ নিত্যানন্দপুর ১ নম্বর গ্রামপঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে এলাকাবাসীর অভিযোগ ছিল ভাটার সময় বেআইনি ভাবে গঙ্গার মাটি কেটে পাচার করে দেওয়া হচ্ছে বড় বড় ডাম্পার করে।এরফলে ক্ষতি হচ্ছে এলাকার রাস্তা ও রাস্তার পাশের বাড়িগুলোর।এই বিষয় বলাগড় থানায় ডেপুটেশন জমাও দেয় এলাকার মানুষ,কিন্তু ফল কিছুই হচ্ছিল না।তাই রবিবার মাটি কেটে নিয়ে যাওয়ার সময় ডাম্পার আটকে পথ অবরোধ করে স্থানীয় মানুষরা।ঘটনার খবর পেয়ে সেখানে আসে বলাগড় থানার পুলিশ,পুলিশ আসলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষ,পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে স্থানীয় মানুষরা।কয়েকঘন্টা পরে পুলিশের অস্সাসে অবরোধ ওঠে।
Related Articles
হাওড়ায় ফের ডেঙ্গিতে মৃত্যুর অভিযোগ।
হাওড়া, ৩১ আগস্ট:- ফের হাওড়া পুরসভা এলাকায় ডেঙ্গিতে মৃত্যু। এই নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই। আজ সকালে নারায়ানা সুপার স্পেশালিটি হাসপাতালে দাসনগর পি রোডের বাসিন্দা অক্ষয় মজুমদার(৩৭) নামে এক রোগীর মৃত্যু হয়। ওই রোগীর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে ডেঙ্গু জ্বরের উল্লেখ আছে। পারিবারিক সূত্রে খবর জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে হাওড়া জেলা হাসপাতালে […]
গঙ্গাসাগর মেলা করার অনুমতি দেওয়া হলেও কোভিড বিধি মানার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১১ জানুয়ারি:- মানুষের আবেগের কথা ভেবে এবছর অতিমারী পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা করার অনুমতি দেওয়া হলেও সেখানে যাতে কোভিড বিধি মান্য করা হয় তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। কলকাতার আউটরাম ঘাট সংলগ্ন শিবির থেকে গঙ্গাসাগর মেলার সূচনা করে তিনি এই নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে অনেক কিছু বন্ধ হয়ে […]
রীতি মেনেই বেলুড় মঠে সরস্বতীর আরাধনা। তবে এদিন দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে।
হাওড়া , ১৬ ফেব্রুয়ারি:- রীতি মেনেই বেলুড় মঠে হচ্ছে বাগদেবী সরস্বতীর আরাধনা। তবে এদিন মঠে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে। প্রতি বছরের মতো এই বছরেও ভক্তি-শ্রদ্ধার সঙ্গে মূল মন্দিরে পালিত হচ্ছে দেবী সরস্বতীর আরাধনা।বেলুড় মঠে চিরাচরিত রীতি মেনেই এদিন পূজার্চনা হয়েছে। গত ১০ ফেব্রুয়ারি থেকে মঠ খুললেও ভিড় এড়াতে এদিন বাগদেবীর আরাধনায় দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রয়েছে […]







