হুগলি,২ ফেব্রুয়ারি:- বলাগড় থানার অন্তর্গত ডুমুরদহ নিত্যানন্দপুর ১ নম্বর গ্রামপঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে এলাকাবাসীর অভিযোগ ছিল ভাটার সময় বেআইনি ভাবে গঙ্গার মাটি কেটে পাচার করে দেওয়া হচ্ছে বড় বড় ডাম্পার করে।এরফলে ক্ষতি হচ্ছে এলাকার রাস্তা ও রাস্তার পাশের বাড়িগুলোর।এই বিষয় বলাগড় থানায় ডেপুটেশন জমাও দেয় এলাকার মানুষ,কিন্তু ফল কিছুই হচ্ছিল না।তাই রবিবার মাটি কেটে নিয়ে যাওয়ার সময় ডাম্পার আটকে পথ অবরোধ করে স্থানীয় মানুষরা।ঘটনার খবর পেয়ে সেখানে আসে বলাগড় থানার পুলিশ,পুলিশ আসলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষ,পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে স্থানীয় মানুষরা।কয়েকঘন্টা পরে পুলিশের অস্সাসে অবরোধ ওঠে।
Related Articles
ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত নদিবাঁধ গুলি দ্রুত মেরামত করার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
নবান্ন,হাওড়া, ২৭ মে:- ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত নদিবাঁধ গুলি দ্রুত মেরামত করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন গ্রামীণ এলাকায় বিদ্যুৎ পৌঁছনোর জন্য আরও তৎপর হতে তিনি প্রশাসনকে নির্দেশ দেন।নবান্নে আজ জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমফানের […]
দেশ জুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট। হাওড়ায় ব্যাঙ্কের সামনে কর্মীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে স্লোগান।
হাওড়া,১ ফেব্রুয়ারি:- কর্মীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ায় শুক্র ও শনিবার সারা দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট শুরু হয়েছে। এই ধর্মঘটের আওতায় রয়েছে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ছাড়াও বেসরকারি ও বিদেশি ব্যাঙ্কগুলিও। ধর্মঘটী ইউনিয়নগুলি দাবি করেছে, এই দুদিনের ধর্মঘটে দেশের সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। এমনকি এটিএম পরিষেবাও বন্ধ থাকবে। এর জেরে শুক্রবার […]
রবীন্দ্র সরোবরকে সাজিয়ে তোলার সিদ্ধান্ত কেএমডিএর।
কলকাতা, ৩০ আগস্ট:- কলকাতা জাতীয় উদ্যান রবীন্দ্র সরোবরকে নগরবাসীর কাছে নতুন গন্তব্য স্থান হিসেবে গড়ে তুলতে চলেছে কলকাতা উন্নয়ন পর্ষদ কে এম ডি এ। এই লক্ষ্যে এক বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে। তাতে থাকছেন উদ্ভিদবিজ্ঞানী পরিবেশবিদ থেকে বিভিন্ন শাখার ৭ জন সদস্য। কমিটির সুপারিশ মেনেই দক্ষিণ কলকাতার কলকাতার ফুসফুস বলে পরিচিত এই সরোবরকে সাজিয়ে তোলার […]






