হুগলি , ২৫ মে:- ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় রাজ্য প্রশাসন সর্বতোভাবে সর্বশক্তি দিয়ে মোকাবিলায় নেমেছে। খোদ মুখ্যমন্ত্রী নবান্নে ২৪ ঘন্টা এই বিপর্যয় মনিটরিং করার জন্য কন্ট্রোল রুমে থাকবেন। এছাড়া প্রতিটি জেলায় বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত প্রশাসন। এদিন রিষড়া পুরসভার পক্ষ থেকে একটি কন্ট্রোল রুমের খোলা হলো। এই পুর এলাকার মানুষদের সাহায্যের জন্য। পুরপ্রশাসক বিজয় সাগর মিশ্র, কো-অর্ডিনেটর মনোজ গোস্বামী, শুভজিৎ সরকার, কৌশিক মুখার্জি সহ পুরসভার পদস্থ অফিসার এবং দায়িত্বশীল কর্মচারীরা ২৪ ঘন্টা মনিটরিং করবে ইয়াসের গতি প্রকৃতি। আজ সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেছে পর্যবেক্ষণের কাজ। আবহাওয়াবিদ দের মতে আগামীকাল সকাল বেলায় সমুদ্রতটে আছড়ে পড়বে ভয়াবহ এই ঘূর্ণিঝড। অতিতে আমফন বুলবুল আইলার মতন ঘূর্ণিঝড়ের যে ভয়াবহতা রাজ্যের মানুষ পত্র প্রত্যক্ষ করেছিল এবং যেভাবে মানুষের ঘরবাড়ি ভেঙে প্রাণহানির ঘটনা ঘটেছিল, তা থেকে শিক্ষা নিয়ে এবারে সমস্ত প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার। রিষড়া পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পুর কর্মচারীরা ও থাকবেন। যদি ঝড়ের সময় কোন পুরবাসী বিপদের মধ্যে পড়েন তবে পুরসভার দেওয়া হেল্পলাইন নাম্বারে ( ৮২৪০৭০০০৫০ ) এবং আদিকারীকদের নাম্বারে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গে সাহায্যের হাত বাড়ানো হবে পুরসভার পক্ষ থেকে।
Related Articles
কেশিয়াড়িতে বোম ফেটে গুরুতর জখম ২ জন
পশ্চিম মেদিনীপুর , ১০ ফেব্রুয়ারি:- বোম ফেটে গুরুতর জখম হলেন দুজন। পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ির আনাড় এলাকার ঘটনা। এলাকার বাসিন্দা পুলিন জানার বাড়িতে বাজি তৈরির কারখানা চলত। বুধবার সকালে দুজন বাজি বানানোর সময় হঠাৎ করে কোনও ভাবে আগুন লাগে বাজিতে। বিকট শব্দে কেঁপে উঠে গোটা এলাকা, বিস্ফোরণের জেরে বাড়ির পাকার দেওয়াল ভেঙে যায়। উড়ে যায় […]
মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের কারণ জানতে চেয়ে এয়ারপর্ট অথরিটিকে চিঠি রাজ্যের।
কলকাতা, ৫ মার্চ:- রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিমান বিভ্রাটের কারণ জানতে চেয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কে চিঠি দিয়েছে। আজ মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর লেখা চিঠিতে গতকাল সেখানে আসলে কি হয়েছিল তা জানতে চেয়ে রিপোর্ট চাওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। বারানসি থেকে মুখ্যমন্ত্রী যখন রাজ্য সরকারের ভাড়া করা বিমানে ফিরছিলেন তখন তা কোন […]
অক্সিজেনের অভাবে মৃত্যু চুঁচুড়ায় করোনা আক্রান্ত বৃদ্ধার।
সুদীপ দাস , ৭ মে:- আভা দত্ত(৭৪), বাড়ি – ফুলপুকুর লেন, চুঁচুড়া। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছ’টায় ফোন করেন আভাদেবীর ছেলে অভিজিৎ দত্ত। অভিজিৎবাবু ও তাঁর স্ত্রী মনিষা দত্ত দুজনেই কোভিড পজেটিভ। থাকেন ফুলপুকুরের পাশে নারকেল বাগানে। সন্ধ্যা সাতটা নাগাদ অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছে যায় আরোগ্যর সদস্যরা। তখন ভদ্রমহিলা অক্সিজেনের অভাবে ছটফট করছেন। দরজা ভেঙে ভিতরে ঢোকে […]







