আরামবাগ , ১৭ মে:- নারোদা কান্ডে আবারও উত্তাল পশ্চিমবঙ্গ। নারোদা কান্ডে এদিন সিবিআই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রি সুব্রত মুখোপাধ্যায় , বিধায়ক মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে। এর প্রতিবাদে হুগলি জেলার আরামবাগে পথঅবোরধ করে তৃনমুল। পথঅবোরধদের জেরে স্তব্ধ হয়ে যায় শহর।লকডাউন চললেও ছোট দুই চাকার গাড়ি সারি সারি দিয়ে শহরে প্রধান রাজ্য সড়কে থেমে যায়। জানা গিয়েছে রাজ্যপালের অনুমতি নিয়ে এদিন সিবিআই গ্রেফতা করে তাদের। তৃনমুলের অভিযোগ প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি হেরে যেতেই সিবিআইকে দিয়ে এই ধরনের কাজ করাচ্ছে বলে অভিযোগ তৃনমুলের। এদিন তাই আরামবাগ শহর তৃনমুল কংগ্রেস পথ অবোরধ করে। এই বিষয়ে তৃনমুল নেতা স্বপন নন্দী বলেন, অনৈতিক ভাবে তৃনমুলের মন্ত্রী ও বিধায়কদের গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদে তৃনমুল পথঅবোরধ করছে। বিজেপি সরকার মিথ্যা ভাবে গ্রেফতার করাচ্ছে।সবমিলিয়ে লকডাউনের মধ্যে কয়েক ঘন্টা পথ অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে পথঅবোরধ উঠে যায়।
Related Articles
পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাঠের উনুনে রান্না করে প্রতীকী বিক্ষোভ তৃণমূলের।
হুগলি ,৩ জুলাই:- রান্নার গ্যাস এবং পেট্রল, ডিজেলের মুল্যবৃদ্ধির প্রতিবাদে বৈদ্যবাটী চৌমাথার পেট্রল পাম্পের সামনে হাতে পোস্টার ও কাঠের উনুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচী পালন করলো শেওড়াফুলি বৈদ্যবাটী শহর তৃনমুল কংগ্রেসের কর্মীরা। শনিবার সকালে তৃনমুল কর্মীরা শেওড়াফুলির দিক থেকে হাতে প্লাকার নিয়ে মিছিল করে আসে। এরপর পেট্রল পাম্পের সামনে কাঠের উনুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের […]
ছাত্র-ছাত্রীদের ভালবাসায় স্কুল ছাড়তে পারলেন না প্রধান শিক্ষক, রয়ে গেলেন পুরানো স্কুলেই।
দ:২৪পরগনা,৩ মার্চ:- ছাত্র-ছাত্রীদের ভালবাসা জিতে নিল শিক্ষকের হৃদয়। কথা দিলেন কোথাও যাবেন না তিনি। ঘটনাটি ঘটেছে মথুরাপুর ২ নং ব্লকের রায়দিঘীর মহব্বতনগরের। স্থানীয় সূত্রে খবর মহব্বত নগর কৈলাসপুর মিলন শিক্ষা সদনের প্রধান শিক্ষক বিপ্লব মন্ডল প্রায় ছয় মাস আগে এই স্কুলে যোগ দেন। হঠাৎই বেশ কিছুদিন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি নিজের […]
বর্ষার বৃষ্টিতে জলমগ্ন এলাকা। বেনারস রোডে অবরোধ স্থানীয় বাসিন্দাদের।
হাওড়া , ১৫ জুলাই:- একে বর্তমানে করোনা পরিস্থিতি, তার উপর বৃষ্টির জমা জল। দুর্ভোগের শিকার হাওড়ার ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা। উপায় না দেখে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদের ওয়ার্ডেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। এর জেরে যানজট হয় বেনারস রোডে। পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়। এলাকায় জল জমে থাকার প্রতিবাদেই […]






