হুগলি ,৮ ডিসেম্বর:- হুগলি জেলার আদি-সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত হারিট এলাকায় কৃষকদের ডাকা ভারত বন্ধ ব্যার্থ করতে রাস্তায় নামলো বিজেপি কৃষাণ মোর্চা। মঙ্গলবার রাজ্য বিজেপির কৃষাণ মোর্চার সম্পাদক স্বরাজ ঘোষের নেতৃত্বে হারিট এলাকায় বিভিন্ন বাজার দোকানে গিয়ে সব খোলা রাখার আবেদন করেন বিজেপি নেতা কর্মীরা। তিনি বলেন এতদিন তৃণমূল বন্ধের বিরোধিতা করতো, এখন প্রধানমন্ত্রীর যুগান্তকারী কৃষক বিল এর বিরোধিতায় রাস্তায় নেমে বন্ধ করছে। এই বিলকে মানুষ সমর্থন করেছে দলেই দোকান খুলেছে। মানুষ বিজেপির সঙ্গেই আছে। এককথায় বলা যায় এই এলাকায় বন্ধের সেভাবে প্রভাব পড়লো না।
Related Articles
ইস্যুঃ অগ্নিপথ, হাওড়াতেও বিক্ষোভ।
হাওড়া, ১৭ জুন:- সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত ‘অগ্নিপথ’ প্রকল্পের ঘোষণা করেছে কেন্দ্র। আর এরপর থেকেই দেশের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ অবরোধ অশান্তি অব্যাহত রয়েছে। এর আঁচ এসে পড়েছে বাংলাতেও। শুক্রবার সকালে হাওড়া ব্রিজের ক্যাবওয়ে ধরে কলকাতার দিকে যাওয়ার সময় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় ছাত্ররা। পুলিশ দ্রুত তাদের সেখান থেকে সরিয়ে দেয়। আটক করে ভ্যানে তোলা হয়। […]
হাইকোর্টের নির্দেশ মেনেই ভোট গণনায় করোনা সতর্কতা মেনে চলার সিদ্ধান্ত কমিশনের।
কলকাতা , ২০ এপ্রিল:- করোনা সংক্রমণ সতর্কতায় নির্বাচন কমিশন আগামী দুই তারিখে ভোট গণনায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সব ধরনের সতর্কতা বিধি মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় বলেন বাকি তিন দফার নির্বাচন সহ গণনায় সব কিছু সতর্কতা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। গণনাকেন্দ্রগুলিতে জীবাণুনাশক স্প্রে করার পাশাপাশি গণনা […]
পাড়ার ক্লাবে নয়, গত সাত বছর ধরে বাড়িতেই থিমের মন্ডপ বানিয়ে পুজো করে আসছেন সালকিয়ার দাস পরিবার।
হাওড়া,২৮ জানুয়ারি:- আমরা মূলত পাড়ার ক্লাবে বা বারোয়ারিতে থিম পুজো দেখে অভ্যস্ত। কিন্তু, বসত বাড়িতেই যদি মস্ত থিমের মন্ডপ বানিয়ে পুজো হয় তা একটু অন্য স্বাদের বইকি। হ্যাঁ, হাওড়ার সালকিয়ার দাস পরিবার গত সাত বছর ধরে বাগদেবীর পুজোয় বাড়ির মধ্যেই থিমের মন্ডপ গড়ে তাক লাগিয়ে দিয়েছেন গোটা অঞ্চলে। বাড়ির পুজোয় যেখানে সাবেকিয়ানা দেখে আমরা […]









