আরামবাগ , ১৭ মে:- নারোদা কান্ডে আবারও উত্তাল পশ্চিমবঙ্গ। নারোদা কান্ডে এদিন সিবিআই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রি সুব্রত মুখোপাধ্যায় , বিধায়ক মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে। এর প্রতিবাদে হুগলি জেলার আরামবাগে পথঅবোরধ করে তৃনমুল। পথঅবোরধদের জেরে স্তব্ধ হয়ে যায় শহর।লকডাউন চললেও ছোট দুই চাকার গাড়ি সারি সারি দিয়ে শহরে প্রধান রাজ্য সড়কে থেমে যায়। জানা গিয়েছে রাজ্যপালের অনুমতি নিয়ে এদিন সিবিআই গ্রেফতা করে তাদের। তৃনমুলের অভিযোগ প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি হেরে যেতেই সিবিআইকে দিয়ে এই ধরনের কাজ করাচ্ছে বলে অভিযোগ তৃনমুলের। এদিন তাই আরামবাগ শহর তৃনমুল কংগ্রেস পথ অবোরধ করে। এই বিষয়ে তৃনমুল নেতা স্বপন নন্দী বলেন, অনৈতিক ভাবে তৃনমুলের মন্ত্রী ও বিধায়কদের গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদে তৃনমুল পথঅবোরধ করছে। বিজেপি সরকার মিথ্যা ভাবে গ্রেফতার করাচ্ছে।সবমিলিয়ে লকডাউনের মধ্যে কয়েক ঘন্টা পথ অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে পথঅবোরধ উঠে যায়।
Related Articles
জটু লাহিড়ীকে শেষ শ্রদ্ধা বিজেপি নেতা শমীক ভট্টাচার্য’।
হাওড়া, ১৬ ফেব্রুয়ারি:- জটু লাহিড়ীকে শেষ শ্রদ্ধা জানিয়ে গেলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। এদিন তিনি বলেন, চূড়ান্ত বিপরীত রাজনৈতিক মেরুকরণের মধ্যেও শিবপুর থেকে দোন্ডর্পপ্রতাপ সিপিএমের সামনেও তিনি বারবার জয়ী হয়েছে। মানুষের সঙ্গে তিনি ছিলেন। মানুষও তাঁর সঙ্গে ছিল। আজকে নি:সন্দেহে একজন প্রবীণ মানুষ যারা হাওড়ার জনজীবনকে শরীর দিয়ে মনন দিয়ে স্পর্শ করেছিলেন তিনি চলে গেলেন। […]
মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম ও রাজ্যে চতুর্থ স্থান অধিকারী লাসিমা খাতুন।
হুগলি, ৩০ মে:- আলিমের পর এবার মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম ও রাজ্যে চতুর্থ স্থান অধিকার করলেন লামিসা খাতুন। এর আগে আলিম পরীক্ষাতেও রাজ্যে ষষ্ঠ ও মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল লামিসা। চলতি বছরে ডানকুনি সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিল হুগলির এই কৃতী ছাত্রী। এবছর অনলাইনে পড়াশুনা হলেও অফলাইনে পরীক্ষা হয় […]
খেলরত্নে সৌরভের নির্বাচন হিটম্যান, অর্জুনে মনোনীত ধাওয়ান-ঈশান্ত ও দীপ্তি ।
স্পোর্টস ডেস্ক ,৩১ মে:- টিম ইন্ডিয়ার সহঅধিনায়কের মুকুটে এবার নয়া পালক। ক্রিকেট থেকে রাজীবগান্ধী খেলরত্ন সম্মানের জন্য হিটম্যান রোহিত শর্মার নাম পাঠালেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সীমিত ওভারের ক্রিকেটে সহ-অধিনায়ক রোহিত ব্যাট হাতে ইদানিং দুরন্ত। একদিনের ক্রিকেটে জোড়া দ্বিশতরান করার পাশাপাশি ২০১৯’এর বিশ্বকাপে লাগাতার পাঁচটি শতরান করেছিলেন। এই রেকর্ড এখনও পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে কোনও ব্যাটসম্যান […]








