হাওড়া, ১৫মে:- বৃদ্ধ বাবা ও ছেলের অস্বাভাবিক মৃত্যু হাওড়ার বেলুড়ের ঘোষেষ লেনে। বাবার নিথর দেহ পড়েছিল বিছানায়। পাশেই ছেলের দেহ ঝুলছিল সিলিংয়ে। ঘটনায় চাঞ্চল্য। মা কোভিড আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ঘুসুড়ির জয়সোয়াল হাসপাতালে। আজ বাবা ও ছেলের কোভিড টেস্টের কথা ছিল। মানসিক হতাশায় এই ঘটনা বলে মনে করা হচ্ছে। বৃদ্ধের বৌমা ও নাতি বাপের বাড়ি ছিলেন। আজ বৌমা সকালে বাপের বাড়িতে এসে এই ঘটনা দেখেনজানা গেছে, মা করোনা আক্রান্ত হয়ে ভর্তি ঘুসুড়ির জয়সোয়াল হাসপাতালে। বাবাও ছিলেন অসুস্থ। সেই পরিস্থিতিতে বালি থানার অন্তর্গত বেলুড় ঘোসেস লেনের বাড়ি থেকে উদ্ধার ছেলে সুরজিৎ কেরানির (৩৮) ঝুলন্ত দেহ। বিছানায় মৃত অবস্থায় পড়ে ছিলেন বাবা তিনকড়ি কেরানি(৬৫)। দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। এদিন বিষয়টি প্রথমে নজরে আসে বাড়ির বৌমার। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।
Related Articles
বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই হানা।
কলকাতা, ২৫ আগস্ট:- বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই। আর জি করের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক, দেবাশিষ সোমের কেষ্টপুরের বাড়িতে সিবিআই। এন্টালিতে আর কি করের প্রাক্তন সুপারের বাড়িতে সিবিআই, সঞ্জয় বশিষ্ঠ। হাওড়ায় আর জি কর মেডিক্যাল সাপ্লায়ার বাড়িতে সিবিআই। হাওড়ার হাটগাছায় বিপ্লব সিংহের বাড়িতে সিবিআই। Post Views: 359
পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।
হাওড়া,১১ ফেব্রুয়ারি:- পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁকরাইল থানা এলাকায়। অভিযুক্তের নাম সন্তোষ মাহাতো। এলাকার বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার রাত বারোটা নাগাদ গৃহবধূর স্বামীকে মাদকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে বেঁহুশ করে দেওয়া হয়। এরপর অভিযুক্ত যুবক প্রতিবেশীর ঘরে ঢুকে তার স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে। মহিলার চিৎকার […]
ঢাকের তালে চোর ধরার বার্তা সৌমিত্রর।
বাঁকুড়া, ১২ আগস্ট:- নিজের হাতে ঢাক বাজিয়ে চোর ধরো জেলে ভরো শ্লোগান দিয়ে পথে নামলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আজ সকালে বাঁকুড়ার বড়জোড়ায় দলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি রাস্তায় নামেন। গতকাল অনুব্রত মন্ডলের গ্রেফতারের পর দিকে দিকে বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছে। তারই অংশ হিসাবে এদিন চোর ধরো জেল ভরো মিছিলে অংশ নিলেন বিজেপি […]










