কলকাতা , ১৪ মে:- রাজ্য সরকার এবার পরিযায়ী শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে ৷ সংশ্লিষ্ট সংস্থা ভিন রাজ্য বা জেলা থেকে আশা শ্রমিকদের থাকার জন্য এই আবাসন ভাড়া নিতে পারবে ৷ আবার কাজ শেষ হলে বা চুক্তি শেষ হলে আবার সন দপ্তর তা ফিরিয়ে নেবে বলে দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন ৷ এজন্য শ্রমদপ্তর এর মাধ্যমে বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলা হবে ৷ যে সমস্ত সংস্থা এই ধরনের পরিযায়ী শ্রমিক দের নিয়ে আসবে তাদের আবাসন দপ্তর থেকে ঘর ভাড়া নিতে বলা হবে ৷ সেখানেই তাদের শ্রমিকদের থাকার ব্যবস্থা করা হবে ৷ এর ফলে অন্য রাজ্য থেকে বা জেলা থেকে আশা শ্রমিকদের আর নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হবে না ৷ মন্ত্রী বলেন সাধারণত দেখা যায় বিভিন্ন সংস্থা উৎপাদন এবং নিরমান শিল্পে কাজের জন্য এইসব শ্রমিকদের নিয়ে আসেন ৷ কিন্তু তাদের থাকার কোন ব্যবস্থা করা হয় না ৷ তাই অধিকাংশ শ্রমিক ই ফুটপাত ফাঁকা মাঠে বসবাস করে থাকেন। এই কারণেই সরকার এবার এধরনের শ্রমিকদের জন্য আবাসন তৈরি উদ্যোগ নিতে চলেছে ৷ কাজ শেষ হলে দপ্তর তা আবার ফিরিয়ে নিয়ে অন্য সংস্থাকে ভাড়া দেবে বলে জানা গেছে ৷
Related Articles
নেদারল্যান্ডের পুজোর থিমে ভারতের গৌরব গাঁথা।
সোজাসাপটা ডেক্স, ১৫ অক্টোবর:- নেদারল্যান্ড এর আমস্টারডামেও এখন শরৎ এর আকাশ, কাশফুল ফুটে আছে রাস্তার পাশে৷কলকাতা তথা বাংলায় যেমন চলছে পুজোর প্রস্তুতি তেমনি আমস্টারডামের আনন্দধারা তেও চলছে পুজোর প্রস্তুতি৷ সপ্তম বর্ষে এবারে তাদের থিম ভারতের চন্দ্র জয়। চন্দ্রযান ও বিক্রম ল্যান্ডার তৈরী করা হচ্ছে পুজো মন্ডপে। ২০২১ সালের “মধ্যযুগীয় দুর্গ ” কিংবা ২০২২ সালের “হাওড়া […]
বুমরা-ভুবি-শামিদের আক্রমণকে বিশ্বসেরা বললেন প্রাক্তন ভারতীয় পেসার।
স্পোর্টস ডেস্ক , ১২ জুন:- যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি সম্বলিত ভারতীয় বোলিং আক্রমণকে বিশ্বের অন্যতম সেরা বললেন ভেঙ্কটেশ প্রসাদ। জাভাগল শ্রীনাথের সঙ্গে তাঁর বল হাতে পার্টনারশিপ নিয়ে এখনও অনেক কথা হয় ভারতীয় ক্রিকেটে। স্লোয়ার দেওয়ার জন্য বিখ্যাত প্রসাদ বলছেন, “এই মুহূর্তে আমাদের ফাস্ট বোলিং বিশ্বসেরা। বিরাটের নেতৃত্বে ভারতের বোলিং বিভাগ দারুণ শক্তিশালী, প্রতিভাসম্পন্ন।” […]
ঘূর্ণিঝড় জাওয়াদ ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে।
কলকাতা , ৪ ডিসেম্বর:- ঘূর্ণিঝড় জাওয়াদ ক্রমশ শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হচ্ছে। যদিও তার অভিমুখ এ রাজ্যের দিকে হওয়ায় দুর্যোগের ছায়া থেকে মুক্তি পাচ্ছে না বাংলা। প্রশাসনের তরফেও সতর্কতায় কোনরকম ফাঁকফোকর রাখা হচ্ছে না। পরিস্থিতির দিকে কঠোর নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতির ওপর নজর রাখছেন।নবান্নে খোলা হয়েছে ২৪ […]








