কলকাতা , ১৪ মে:- রাজ্যের কৃষকরা আজ প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডিজিটাল পদ্ধতিতে সারাদেশে প্রায় ৯ কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ সাহায্য প্রদান করেন। যার মধ্যে এরাজ্যে সাত লক্ষর বেশি কৃষক সুবিধা পেয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এর ফলে ছোট ও মাঝারি কৃষকরা সবচেয়ে বেশি লাভবান হবেন। রাজ্য সরকারের পাঠানো তালিকা অনুযায়ী আগামী দিনে আরো বেশি সংখ্যক কৃষককে এই যোজনার আওতায় আনা হবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাবি এবং হস্তক্ষেপেই রাজ্যের ৭ লক্ষের বেশি কৃষক কিষান সম্মান নিধি প্রকল্প প্রথম কিস্তির টাকা পেয়েছেন বলে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের তরফে আজ টুইট করে জানানো হয়েছে রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হয়েছে। রাজ্য সরকার আগামী দিনেও কৃষকদের স্বার্থে লড়াই করে যাবে বলে স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছে। যদিও প্রধানমন্ত্রীর কিষান সম্মান নিধি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠানে রাজ্যকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও অভিযোগ করা হয়েছে রাজ্য সরকারের তরফে।
Related Articles
ভারতের সেরা মহিলা চাষীর সম্মানে সম্মানিত অনিমা, মাশরুম চাষে নতুন দিশা দেখাচ্ছেন অন্যান্য মহিলাদের।
প্রদীপ সাঁতরে,২৪ ফেব্রুয়ারি:- ভারত সেরা মহিলা চাষির সম্মানে সম্মানিত চোপড়ার অনিমা সরকার মাশরুম চাষে নতুনভাবে দিশা দেখাচ্ছেন। এই চাষকে এগিয়ে নিয়ে যেতে তিনি শুধু যে মাশরুম উৎপাদন করা তাও নয় বরং মাশরুমকে প্রক্রিয়াকরণ করে কিংবা মাশরুমকে কাজে লাগিয়ে তা দিয়ে তৈরি করছেন নানান খাদ্য সামগ্রী। তৈরি করছেন আচার, পাপড়, জেলি, বিভিন্ন প্যাকেটজাত দ্রব্য এবং […]
ইয়াস ঝড়ের দুর্যোগে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়ালেন বিধায়ক রাজ চক্রবর্তী।
উঃ২৪পরগনা , ২৮ মে:- টিটাগর বাঁশবাগান ৪ নম্বর ওয়ার্ডের রেশন ও খাদ্য দ্রব্য বিতরণ ও বিটি রোডের ধারে আজ সমাজসেবক আরমান মন্ডল ব্যক্তিগত উদ্যোগে দরিদ্র ও অসহায় ৫০০ জন ব্যক্তির হাতে তুলে দিলেন। রেশন যেমন চাল ডাল আলু পিয়াজ সোয়াবিন তেল সাবান সব মসলা লবণ সেনিটাইজার ও অন্যান্য সামগ্রী গত ২৪ তারিখ থেকে এই ব্যয় […]
মুম্বাইতে রহস্য মৃত সঙ্গীতার কফিন বন্ধি দেহ এলো চুঁচুড়ায়।
হুগলি, ৩০ জুলাই:- মুম্বইতে গিয়ে রহস্য মৃত্যু হয়েছে চুঁচুড়ার যুবতীর। অবসাদ কাটাতে কিছুদিন আগে মুম্বইয়ের একটি যোগাশ্রমে গিয়েছিল চুঁচুড়া কারবালার বাসিন্দা সঙ্গীতা চক্রবর্তী। সেখানে একটি বাঁধের জলে পরে মৃত্যু হয়েছে বলে ভাবে জানা যায়। খবর পেয়ে যুবতীর বাবা দিলীপ চক্রবর্তী কাল মুম্বইয়ে পৌঁছান। আজ বিমানে করে কফিন বন্দী মৃতদেহ নিয়ে আসা হয় দমদমে। সেখান থেকে […]









