কলকাতা , ১৪ মে:- রাজ্য সরকার এবার পরিযায়ী শ্রমিকদের জন্য আবাসনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে ৷ সংশ্লিষ্ট সংস্থা ভিন রাজ্য বা জেলা থেকে আশা শ্রমিকদের থাকার জন্য এই আবাসন ভাড়া নিতে পারবে ৷ আবার কাজ শেষ হলে বা চুক্তি শেষ হলে আবার সন দপ্তর তা ফিরিয়ে নেবে বলে দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন ৷ এজন্য শ্রমদপ্তর এর মাধ্যমে বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলা হবে ৷ যে সমস্ত সংস্থা এই ধরনের পরিযায়ী শ্রমিক দের নিয়ে আসবে তাদের আবাসন দপ্তর থেকে ঘর ভাড়া নিতে বলা হবে ৷ সেখানেই তাদের শ্রমিকদের থাকার ব্যবস্থা করা হবে ৷ এর ফলে অন্য রাজ্য থেকে বা জেলা থেকে আশা শ্রমিকদের আর নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হবে না ৷ মন্ত্রী বলেন সাধারণত দেখা যায় বিভিন্ন সংস্থা উৎপাদন এবং নিরমান শিল্পে কাজের জন্য এইসব শ্রমিকদের নিয়ে আসেন ৷ কিন্তু তাদের থাকার কোন ব্যবস্থা করা হয় না ৷ তাই অধিকাংশ শ্রমিক ই ফুটপাত ফাঁকা মাঠে বসবাস করে থাকেন। এই কারণেই সরকার এবার এধরনের শ্রমিকদের জন্য আবাসন তৈরি উদ্যোগ নিতে চলেছে ৷ কাজ শেষ হলে দপ্তর তা আবার ফিরিয়ে নিয়ে অন্য সংস্থাকে ভাড়া দেবে বলে জানা গেছে ৷
Related Articles
অজি বোর্ডের মাথায় একজন ইংরেজ ক্রিকেটার !
স্পোর্টস ডেস্ক, ১৯ জুন:- বিপর্যস্ত অস্ট্রেলীয় বোর্ডকে বাঁচাতে হয়তো আসরে নামতে পারেন ইংল্যান্ডের স্যর অ্যান্ড্রু স্ট্রস। অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের পদ থেকে সম্প্রতি সরিয়ে দেওয়া হয়েছে চিফ এগজিকিউটিভ অফিসার কেভিন রবার্টসকে। তাঁর জায়গায় এখন উপযুক্ত প্রার্থীর খোঁজ চলছে। অস্ট্রেলীয় প্রচারমাধ্যমের খবর হল, রবার্টসের জায়গায় ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু স্ট্রসের নাম ভেসে উঠেছে। জানা গিয়েছে, এই ব্যাপারে […]
ক্রিকেটীয় সেঞ্চুরির ভঙ্গিতে ব্যাট হাতে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ চাঁপদানির বিধায়কের।
হুগলি, ১১ জুলাই:- পেট্রল সেঞ্চুরি হাকাতেই রাজ্য জুড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে তৃণমূল। রবিবার চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইনের নেতৃত্বে পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে প্লাকার্ড ফেষ্টুন নিয়ে প্রতিবাদ কর্মসূচী পালন করে শাসক দলের কর্মী সমর্থকেরা। বিধায়ক নিজেই ক্রিকেটে সেঞ্চুরির হাঁকানোর ঢঙে ব্যাট তুলে মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান। বিধায়ক অরিন্দম গুঁইন […]
পরিবেশ আদালতে ধাক্কা রাজ্যের , সরোবরে ছট পুজোর আবেদন খারিজ ।
কলকাতা , ১৭ সেপ্টেম্বর:- ফের আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার। গত বছর রবীন্দ্র সরোবরে ছট পুজো রুখতে তুমুল সক্রিয়তার পর এবার ১৮০ ডিগ্রি অবস্থান বদল করে সরোবরে ছট পুজো করার অনুমোদন চেযে ঝাতীয় পরিবেশ আদালতের দ্বারস্থ হয়েছিল কেএমডিএ। কেএমডিএ-র সেই আবেদন খারিজ করে দিয়েছে গ্রিন ট্রাইবুনাল। পরিবেশ আদালত স্পষ্ট বাষায় জানিয়ে দিয়েছে, কোনও শর্তেই রবীন্দ্র […]






