কলকাতা , ১২ মে:- মুখ্যমন্ত্রীর ঘোষণা মত প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে সাংবাদিকদের জরুরী ভিত্তিতে টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। রাজ্য সরকার ও কলকাতা প্রেসক্লাব এর উদ্যোগে আজ প্রেসক্লাব প্রাঙ্গণে মোট 153 জন সাংবাদিক এবং চিত্র সাংবাদিককে কোভিড টিকা দেওয়া হয়। রাজ্য সরকারের পরিচয় পত্র থাকা সাংবাদিকদের পাশাপাশি ডিজিটাল মিডিয়া এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকীয় বিভাগের কর্মীদেরও টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে কলকাতা প্রেসক্লাব। আগামী কাল আরেক দফায় ১৮ থেকে ৪৪ বছর বয়সী সংবাদমাধ্যমের কর্মীদের টিকা দেওয়া হবে বলে প্রেসক্লাবের তরফে জানানো হয়েছে। রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলের প্রধান ফিরহাদ হাকিম আজ প্রেসক্লাবে এই টিকাকরণ শিবির পরিদর্শন করেন। তিনি বলেন অতি মাড়ির বিপদের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা মানুষের মধ্যে থেকে কাজ করে চলেছেন। তাই তাদের টিকাকরণের সিদ্ধান্ত অত্যন্ত জরুরী।
Related Articles
কিবুর স্ট্র্যাটেজিতে ঘায়েল হয়ে প্রথমবার কলকাতা ডার্বিতে মাথা নীচু করে মাঠ ছাড়লেন আলেজান্দ্রো।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৯ জানুয়ারি:- ভাগ্য সহায় ছিল না লাল-হলুদের। ইস্টবেঙ্গলকে ২-১ গোলে হারিয়ে আই লিগের প্রথম ডার্বি জিতল মোহনবাগান। দেশোয়ালি কিবুর স্ট্র্যাটেজিতে ঘায়েল হয়ে প্রথমবার কলকাতা ডার্বিতে মাথা নীচু করে মাঠ ছাড়লেন আলেজান্দ্রো। ম্যাচের সামগ্রিক পরিসংখ্যান নিয়ে চুলচেরা বিশ্লেষণে বসলে দেখা যাবে ম্যাচের শেষ ২০ মিনিট রাজত্ব করেছে ইস্টবেঙ্গল। আর তাতেই দু’গোলে এগিয়ে যাওয়া ম্যাচ জিততে […]
কালোবাজারি রুখতে পেঁয়াজ চাষের পরামর্শ মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের।
কোচবিহার,৯ জানুয়ারি:- পেঁয়াজ নিয়ে কালো বাজারি রুখতে স্থানীয় কৃষকদের নিজের জমিতে পেঁয়াজ চাষের পরামর্শ রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের। বৃহস্পতিবার রাজ্যের কৃষি বন্ধু প্রকল্পের আওয়াতায় কৃষকদের চেক বিলি হয় কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বলরামপুর ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই কর্মসূচীর উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ […]
২১ জুলাইয়ের উন্মাদনা তুঙ্গে, সকাল থেকেই মানুষের ঢল হাওড়া স্টেশনে।
হাওড়া, ২১ জুলাই:- ২১ জুলাইয়ের উন্মাদনা আবেগ তুঙ্গে, সকাল থেকেই মানুষের ঢল হাওড়ায়। হাওড়া স্টেশনের বাইরে খোলা হয়েছে ক্যাম্প। গতকাল প্রায় ৩৫ হাজার কর্মীর থাকা খাওয়ার ব্যবস্থা করা হয় হাওড়ায়। আজ সকাল থেকেই হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী হাওড়া স্টেশন থেকে ধর্মতলার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। সব ভিড় আজ ধর্মতলামুখী। বেলায় অরূপ রায়ের নেতৃত্বে হাওড়া থেকেও […]









