কলকাতা , ৯ মে:- করোনা অতিমারীর আবহেই তৃতীয়বারের জন্য রাজ্যে গঠিত হয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী এবং অধ্যক্ষসহ বিধানসভার সদস্যদের শপথগ্রহণ পর্ব একে একে শেষ হয়েছে। এবার মন্ত্রিসভা গঠনের পালা। সোমবার রাজভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাজ্য মন্ত্রিসভার ৪৩ জন সদস্য শপথ গ্রহণ করবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। এরমধ্যে ২৪ জন পূর্ণমন্ত্রী, দশজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী থাকছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে কালীঘাটে আজ দলের কোর কমিটির বৈঠক বসে সেখানেই মন্ত্রিসভার সদস্যদের নাম চূড়ান্ত করা হয়। তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রিসভায় প্রবীণ এবং অভিজ্ঞদের পাশাপাশি নতুন কিছু মুখ স্থান পেয়েছে।
Related Articles
শহরের চার রুটেই ট্রাম চালানো যাবে, ফলকনামা দিয়ে হাইকোর্টে জানাতে চলেছে রাজ্য।
কলকাতা, ১৮ ডিসেম্বর:- বর্তমান পরিস্থিতিতে শহরের চারটি রুটেই ট্রাম চালানো যাবে। হাইকোর্টে হলফনামা দিয়ে এমনটাই জানাতে চলেছে রাজ্য সরকার। যে চারটি রুটে ট্রাম চালানো সম্ভব সেগুলো হল, বালিগঞ্জ-টালিগঞ্জ, গড়িয়াহাট-ধর্মতলা, ধর্মতলা-শ্যামবাজার ও খিদিরপুর-এসপ্ল্যানেড। শহরে যাতে ট্রাম চলাচল করে সেই দাবিতে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। কোর্টের তরফেও শহরের ঐতিহ্য ট্রামকে বাঁচিয়ে রাখতে রাজ্যকে উদ্যোগী হতে বলা হয়েছে। […]
বিশ্বকাপ জ্বর হাওড়াতেও।
হাওড়া, ১৫ নভেম্বর:- ক্রিকেট জ্বরে কাঁপছে গোটা দেশ। আজ মহারণে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। এই উন্মাদনার আঁচ এসে পড়েছে হাওড়াতেও। হাওড়া কদমতলার ইছাপুর একতা সংঘের এবার থিম গড়ে তোলা হয়েছে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে। আজ বিশ্বকাপের সেমিফাইনালে সেই উৎসাহ উদ্দীপনা এখন তুঙ্গে। শ্যামা মায়ের আরাধনায় ব্রতী এদের থিম ক্রিকেট বিশ্বকাপ। Post Views: 343
স্বাস্থ্যসাথী নিয়ে মুখ খুললেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান।
হাওড়া, ৬ জানুয়ারি:- রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল পরিচালিত হাওড়ার জগদীশপুর গ্রাম পঞ্চায়েত প্রধান গোবিন্দ হাজরা। তাঁর অভিযোগ, নির্দিষ্ট তারিখ ও সময় উল্লেখ করে মানুষকে আসতে বলার পরেও পরপর চারবার ছবি তোলার তারিখ বদল করা হয়েছে। এতে মানুষ পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। ক্ষোভ পড়ছে আমাদের উপর। আগামী দিনে এর প্রতিফলন […]








