হাওড়া, ৫ মে:- হাওড়ার মালিপাঁচঘড়ার একটি বহুতলে আগুন লেগে মৃত্যু হল এক প্রৌঢের। বুধবার সকালে স্থানীয় এলাকার শ্রীরাম ঢ্যাং রোডের ভৈরব ঘটক লেনের একটি বহুতলে ওই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম সুবল দেবনাথ (৫৫)। বাড়িতে তিনি স্ত্রী ও ছেলের সঙ্গে থাকতেন। তিনি জি টি রোডের ধারে কৃষ্ণা ভবনের কাছে একটি খাবারের দোকান চালাতেন। এদিন সকালে তাঁর ঘর থেকে ধোঁয়া দেখতে পান এলাকার বাসিন্দারা। পুলিশ এবং দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আশঙ্কাজনক অবস্থায় সুবলবাবুকে হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার সময় বাড়ির অন্যান্য সদস্যরা সেখানে ছিলেন না। কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি। দমকল এবং ফরেনসিক বিভাগ অগ্নিকান্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান অগ্নিকান্ডের কারণেই সুবলবাবুর মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Related Articles
রাজ্য জুড়ে আজ পেট্রোল পাম্পে ধর্মঘট , প্রভাব হাওড়াতেও।
হাওড়া, ৩১ আগস্ট:- কয়েক দফা দাবিতে আজ মঙ্গলবার রাজ্য জুড়ে ২৪ ঘন্টার পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। সকাল ৬টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট। ধর্মঘটের প্রভাব পড়েছে হাওড়াতেও। সংগঠনের দাবি তাদের ন্যায্য দাবিদাওয়া পূরণ নিয়ে বেশ কিছুদিন ধরেই তারা আন্দোলন করে আসছিলেন। কিন্তু তা পূরণ না হওয়াতেই ২৪ ঘন্টা ব্যাপী আজ ধর্মঘট […]
সাঁকরাইল এ তৃণমূল বিজেপি সংঘর্ষ।
হাওড়া, ১০ এপ্রিল:-সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের ২৮১ নং বুথ কন্যামনি স্কুলের বুথের ১০০ মিটারের মধ্যে বিজেপির মন্ডল সভাপতি দীর্ঘক্ষণ দলের নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করছিলেন বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের নেতারা মন্ডল সভাপতিকে জায়গা ছাড়তে বলেন। সেই নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পরিস্থিতি সামাল দেয়। Post Views: 448
স্বাধীনতার পরেও সিঙ্গুরের পাওনান গ্রামে পারাপারের ভরসা সেই বাঁশের সেতুই , আশ্বাস মিললেও হলো না পাকা সেতু।
হুগলি, ২৭ আগস্ট:- স্বাধীনতার ৭৫ বছর, কিন্তু স্বাধীনতার আনন্দ পেলেও অনেকটাই স্থলভাগ ও জলভাগ হয়ে গেছে তাদের জীবন। তাদের স্বপ্ন, আর সেই স্বপ্ন প্রতিনিয়ত দেখেন সিঙ্গুর আনন্দনগর গ্রামপঞ্চায়েতের পাওনান এলাকার ঘোষালপুর হাঁড়িকাটা গ্রামের মানুষ। এই গ্রামে প্রায় তিন হাজার মানুষের বসবাস। যাতায়াতের এক মাত্র ভরসা এই বাঁশের ব্রীজ। মিলেছে বহু নেতার প্রতিশ্রুতি। কাজের কাজ কিছুই […]








