হাওড়া, ৫ মে:- হাওড়ার মালিপাঁচঘড়ার একটি বহুতলে আগুন লেগে মৃত্যু হল এক প্রৌঢের। বুধবার সকালে স্থানীয় এলাকার শ্রীরাম ঢ্যাং রোডের ভৈরব ঘটক লেনের একটি বহুতলে ওই ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম সুবল দেবনাথ (৫৫)। বাড়িতে তিনি স্ত্রী ও ছেলের সঙ্গে থাকতেন। তিনি জি টি রোডের ধারে কৃষ্ণা ভবনের কাছে একটি খাবারের দোকান চালাতেন। এদিন সকালে তাঁর ঘর থেকে ধোঁয়া দেখতে পান এলাকার বাসিন্দারা। পুলিশ এবং দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। আশঙ্কাজনক অবস্থায় সুবলবাবুকে হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার সময় বাড়ির অন্যান্য সদস্যরা সেখানে ছিলেন না। কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি। দমকল এবং ফরেনসিক বিভাগ অগ্নিকান্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান অগ্নিকান্ডের কারণেই সুবলবাবুর মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Related Articles
সোমবারই কাজে যোগ দেবেন হাওড়া আদালতের আইনজীবীরা।
হাওড়া , ১৬ মে:- আগামীকাল ১৭ মে সোমবারই কাজে যোগ দেবেন হাওড়া আদালতের আইনজীবীরা। তবে, করোনা পরিস্থিতি দেখে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত। করোনা অতিমারী পরিস্থিতির কারণে হাওড়া আদালতের আইনজীবীরা আদালতে কাজ বন্ধ রেখেছিলেন। প্রায় তিন সপ্তাহ পর সোমবার আবারও তারা আদালতের কাজে যোগ দেবেন বলে আদালত সূত্রে জানা গেছে। গত মাসে করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে […]
নিরাপত্তা জোরদার করতে স্নিফার ডগ দিয়ে তল্লাশি হাওড়া ও শেওড়াফুলি স্টেশনে।
সোজাসাপটা ডেস্ক, ১৪ আগস্ট:- ১৫ আগস্ট উপলক্ষে স্নিফার ডগ দিয়ে স্টেশন চত্তর থেকে রেল লাইন তল্লাসি চালালো শেওড়াফুলির জিআরপির পুলিশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওড়া – বর্ধমান মেন লাইন শাখার শেওড়াফুলি জংশন স্টেশন। স্টেশন চত্তরটিকে নিরাপত্তা চাদরে মুরে ফেলা হয়েছে। পুলিশকর্মীদের নজর দাড়ির পাশাপাশি স্নিপার ডগ দিয়ে স্টেশন চত্তরের সমস্ত জায়গা সহ রেল লাইনের বিভিন্ন জায়গায় তল্লাসি […]
শিশুদের নিউমোনিয়া রোগ থেকে বাঁচাতে নতুন ভ্যাক্সিনের ট্রেনিং শুরু হলো হাওড়ায়।
হাওড়া, ২০ সেপ্টেম্বর:- শিশুদের নিউমোনিয়া রোগ থেকে বাঁচাতে নতুন ভ্যাক্সিনের ট্রেনিং শুরু হলো হাওড়ায়। সোমবার হাওড়ার কোনা স্বাস্থ্যকেন্দ্রে পিসিভি ভ্যাক্সিনের ট্রেনিং হলো। নিউমোকক্কাল ব্যাকটেরিয়া শিশু অবস্থায় নিউমোনিয়া ও নানা ধরনের লাঙ্গসের সংক্রমণের কারণ। যার ফলে শিশু বয়সে এই সংক্রমণের ফলে প্রাণহানির মতো ঘটনাও ঘটে। সেই সম্ভবনা ঠেকাতে এবার নিউমোকক্কাল কনজুগেটে ভ্যাক্সিন বা পিসিভি টিকা দেওয়ার […]







