কলকাতা , ৫ মে:- রাজ্য বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। হ্যাটট্রিক করে ফের নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের ফল ঘোষণার দিন দেশের বিভিন্ন প্রান্তের হেভিওয়েটে নেতারা ফোনে শুভেচ্ছা জানান। তবে ফোন আসেনি খোদ প্রধানমন্ত্রীর তরফে। তৃণমূল সুপ্রিমোর গলায় যেন ছিল আক্ষেপের সুর। তবে সৌজন্যবশত মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ব্যস্তস্তার কারণেই হয়তো ফোন করতে পারেননি নরেন্দ্র মোদী। অবশেষে শপথের দিন প্রধানমন্ত্রীর শুভেচ্ছা টুইট। খানিকটাও হলেও আক্ষেপ কমল তৃণমূল সুপ্রিমোর।
Related Articles
বঙ্কিম সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের।
হাওড়া, ২ জুলাই:- হাওড়ার বঙ্কিম সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। সেতুর উপর থেকে হাওড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের রেল লাইনের উপর তিনি পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। সূত্রের খবর, মৃত যুবকের নাম রাজেশ গাঙ্গুলী (৩৪)। বাড়ি হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত দফরপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল […]
বাঁকুড়া থেকে পদ্মফুলকে ছুঁড়ে ফেলে দিয়ে ১২ টি বিধানসভা আমরা দখল করবো -কল্যান বন্দ্যোপাধ্যায়।
বাঁকুড়া , ৩ অক্টোবর:- কেন্দ্রীয় কৃষি বিলের পক্ষে ও বিপক্ষে নেমে পড়েছে দুই রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল। কৃষি বিল নিয়ে তীব্র বিরোধীতায় নেমেছে শাসক তৃণমূল। কৃষি বিলের বিরোধিতায় বাঁকুড়ার জঙ্গলমহলে এসে বিজেপি কে হুংকার দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। নবান্ন অভিযান নিয়েও কড়া বার্তা দিয়ে বললেন বাঁকুড়া থেকে পদ্মফুলকে ছুঁড়ে ফেলে দিয়ে ১২ টি […]
যথাযথ মর্যাদায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করবে রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৮ মে:- প্রতি বছরের মত এবারও যথাযথ মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করবে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্য সরকারের কবি প্রণাম মূল অনুষ্ঠানটি হয় একাডেমি অফ ফাইন আর্টসের সামনের রাস্তা ক্যাথিড্রাল রোডে। তবে এবার সেই জায়গা বদল হচ্ছে। এবার রাজ্য সরকারের উদ্যোগে রবীন্দ্রজয়ন্তীর মূল অনুষ্ঠানটি […]









