কলকাতা, ৯ এপ্রিল:- তৃণমূল কংগ্রেস তাদের দলীয় কর্মী ও ভোটারদের হুমকি দিচ্ছে বলে বিজেপি কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। দলের নেতা শিশির বাজড়িয়ার নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি জমা দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন গতকাল চেতলা, হাওড়া, মহিশাদল সহ মোট সাত জায়গায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাদের দলের প্রার্থী, কর্মীদের উপরে হামলা চালিয়েছে। এই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া ছাড়াও প্রশাসনের যে সব আধিকারিক শাসক দলের হয়ে কাজ করছেন তাদের সরিয়ে দেওয়ার আর্জি জানান হয়েছে। ডাবগ্রাম ফুলবাড়ীর বিধায়ক গৌতম দেব সরাসরি ভোটারদের হুমকি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন।
Related Articles
শান্তি ফেরাতে কোনো রাজনৈতিক রং না দেখে আইনমূলক ব্যাবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৫ মে:- রাজ্যে নির্বাচনের পরে হিংসা এবং হানাহানি বন্ধ করে এলাকায় শান্তি ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের কোনো রাজনৈতিক রঙ না দেখে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইন মূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। রাজ্য জুড়ে ছড়িয়ে পড়া নির্বাচন-পরবর্তী হিংসা মোকাবিলায় কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে মুখ্যমন্ত্রী এক নবান্নে মুখ্য […]
চুক্তি অনুযায়ী টাকা না মিললেও সাতসকালেই বাড়ি ভাঙতে এল প্রোমোটারের লোকজন।
হুগলি, ২৫ জানুয়ারি:- চুক্তি অনুযায়ী টাকা মেলেনি অথচ বাড়ি ভাঙতে চলে এলো প্রোমোটারের লোকজন! ঘটনায় সাত সকালে চাঞ্চল্য ছড়াল হুগলির বৈদ্যবাটি বিবেকানন্দ রোড শিবতলা এলাকায়। পুরসভার হস্তক্ষেপ বন্ধ হল বাড়ি ভাঙা। বৈদ্যবাটি পুরসভার আট নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ রোড শিবতলার বাসিন্দা জিতেন সাহা। তাদের শরিকি বাড়ি ভেঙে আবাসন গড়তে গত দুবছর আগে শ্রীরামপুরের এক প্রমোটারের সঙ্গে […]
মেসি , রোনাল্ডোকে টপকে বর্ষসেরা লেওয়ানডস্কি।
প্রসেনজিৎ মাহাতো , ১৮ ডিসেম্বর:- প্রকাশিত ফিফার বর্ষসেরা পুরস্কারের তালিকা। মেসি-রোনাল্ডোকে টপকে বর্ষসেরা ফুটবলারের মুকুট উঠল রবার্ট লেওয়ানডস্কির মাথায়। মেসি-রোনাল্ডোকে টেক্কা দেওয়া সহজ কথা নয়। সেই অসাধ্যসাধন করলেন রবার্ট লেওয়ানডস্কি। বিশ্বফুটবলের দুই মহাতারকাকে পেছনে ফেলে প্রথমবারের জন্য ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন বায়ার্নের ফুটবলার। ফিফার সদস্য দেশগুলির অধিনায়ক, কোচ আর সাংবাদিকদের ভোটের নিরিখে বর্ষসেরা ফুটবলার […]









