কলকাতা, ৯ এপ্রিল:- নির্বাচনে বাইক বাহিনীর দাপট, সীমানা সিল না করা, প্রশাসনিক আধিকারিকদের শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলে সংযুক্ত মোর্চা আজ সন্ধ্যা থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক এর ঘরে অবস্থান শুরু করেছে। সিপিএম নেতা রবীন দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে নির্বাচনে বিভিন্ন অনিয়ম নিয়ে ডেপুটেশন দিতে এসে কোন প্রশ্নের উত্তর না পেয়ে এই অবস্থান শুরু করেছে। দলের সদস্য শমীক লাহিড়ী সাংবাদিকদের বলেন কসবা এবং ভাঙ্গড় থানার আই সি শাসক দলের হয়ে পক্ষপাতিত্ত মূলক আচরণ করছেন। ভাঙ্গড় এবং ক্যানিং পূর্বে বাইক বাহিনীর দাপট চলছে বলে তিনি জানান। প্রথম দুই দফার নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী ভোটারদের পরিচয় পত্র পরীক্ষা করলেও তৃতীয় পর্ব থেকে সেটা কেন বন্ধ করে দেওয়া হলো তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। যতক্ষণ না পর্যন্ত মুখ্য নির্বাচনী আধিকারিক এর কাছ থেকে সব প্রশ্নের যথাযথ উত্তর পাবেন ততক্ষণ এই অবস্থান চলবে বলে তিনি জানিয়েছেন।
Related Articles
জলস্বপ্ন প্রকল্পের এক লক্ষ ১৪ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নল বাহিত পানীয় জল সরবরাহের সিদ্ধান্ত
কলকাতা , ২৯ অক্টোবর:- রাজ্য সরকার জলস্বপ্ন প্রকল্পের আওতায় এক লক্ষ ১৪ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নল বাহিত পানীয় জল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে প্রায় কুড়ি হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জল সরবরাহ করা শুরু হবে। এজন্য সমীক্ষার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। জলস্বপ্ন প্রকল্পের আওতায় রাজ্যের চার লক্ষ ৩৫ হাজার বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ শুরু করা হয়েছে। […]
কমিশনের চাওয়া তার বক্তব্যের ব্যাখ্যা জমা দিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা , ১০ এপ্রিল:- কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে ভোট দিতে যাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের কাছে তার বক্তব্যের ব্যাখ্যা জমা দিয়েছেন। আজ কমিশনকে লেখা এক চিঠিতে তিনি বলেছেন ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া হলে গণতান্ত্রিক উপায়ে ভোটারদের বা বিশেষ করে মহিলাদের ঘেরাও করার কথা বলেছেন। ঘেরাও প্রতিবাদের একটা গণতান্ত্রিক মাধ্যম বলে তিনি […]
পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আরামবাগে বিক্ষোভ তৃণমূলের।
আরামবাগ, ১০ জুলাই:- পেট্রোল ও ডিজেলসহ রান্নার গ্যাসের দাম ক্রমশ বেড়েই চলেছে। এর প্রতিবাদে হুগলির আরামবাগ শহর তৃনমুল কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছে। এদিন আরামবাগের গৌরহাটি মোড়ে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করে তৃনমুল। আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি স্বপন নন্দীর নেতৃত্বে এই প্রতিবাদ আন্দোলন চলে। উল্লেখ্য সারা রাজ্য জুড়েই তৃনমুল […]






