কলকাতা, ৯ এপ্রিল:- তৃণমূল কংগ্রেস তাদের দলীয় কর্মী ও ভোটারদের হুমকি দিচ্ছে বলে বিজেপি কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে। দলের নেতা শিশির বাজড়িয়ার নেতৃত্বে এক প্রতিনিধিদল আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি জমা দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন গতকাল চেতলা, হাওড়া, মহিশাদল সহ মোট সাত জায়গায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাদের দলের প্রার্থী, কর্মীদের উপরে হামলা চালিয়েছে। এই ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া ছাড়াও প্রশাসনের যে সব আধিকারিক শাসক দলের হয়ে কাজ করছেন তাদের সরিয়ে দেওয়ার আর্জি জানান হয়েছে। ডাবগ্রাম ফুলবাড়ীর বিধায়ক গৌতম দেব সরাসরি ভোটারদের হুমকি দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন।
Related Articles
মাস্কহীন মানুষদের আটক চুঁচুড়ায়।
সুদীপ দাস, ২৪ অক্টোবর:- দুর্গা পুজো মিটতেই আবারও পুরনো ছবি চুঁচুড়া শহরে। টানা কয়েকদিন ধরে রাজ্যে করোনার গ্রাফ উর্দ্ধমুখী। যে কোন প্রকারে ৩য় ঢেউ রুখতে ইতিমধ্যে চুঁচুড়ার ৭টি ওয়ার্ডকে কনটেইনমন্ট জোন ঘোষনা করা হয়েছে। সদর মহকুমার পাশাপাশি জেলার চন্দননগর, শ্রীরামপুর ও আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকাতেও আক্রান্তের সংখ্যা বাড়ায় কনটেনমেন্ট জোন করা হয়েছে। রবিবার পুনরায় ধরপাকড় […]
টিকার অপ্রতুলতা স্বত্বেও সারা দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে বাংলা – মুখ্যমন্ত্রী।
কলকাতা , ২৯ মে:- রাজ্যে করোনা সংক্রমনের হার অনেকটাই কমেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। সংক্রমনের শৃঙ্খল ভাঙতে লকডাউন এর মতো কঠোর বিধি-নিষেধ জারি করার ফলে সংক্রমণের হার কমেছে বলে তার দাবি। মুখ্যমন্ত্রী বলেন পরবর্তী আরও ১৫ দিন এই কঠোর বিধি-নিষেধ জারি থাকলে সংক্রমণ আরো অনেকটাই কমে আসবে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি জানান […]
এক নজরে হুগলির তিন কেন্দ্র— হুগলি, শ্রীরামপুর ও আরামবাগ লোকসভা।
পঞ্চম দফার নির্বাচন সোমবার। জেলার হুগলি, আরামবাগ, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের শ্রীরামপুর কলেজে করা হয়েছে DCRC এখান থেকে চাপদানি, শ্রীরামপুর, উত্তরপাড়া বিধানসভা সমস্ত বুথে ভোটকর্মীরা রওনা দেবেন। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৯ লক্ষ ২৬ হাজার ৬৪৫ জন। মোট বুথ ২০৭৬টি। মোট ভোটকর্মী রয়েছে প্রায় ৮৫০০ জন। সকাল থেকে চলছে চূড়ান্ত ব্যস্ততা। […]








