হুগলি , ৩১ মার্চ:- ভোট প্রচারে সরগরম হুগলী জেলা। আজ ধনিয়াখালিতে সভা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঞ্চে উঠে তিনি একের পর এক তৃণমূলকে বিঁধতে শুরু করেন। তিনি বলেন এই নির্বাচন গরিবের মুখে হাসি ফোটানোর নির্বাচন। “সোনার বাংলা” করার নির্বাচন। ১ম দফার নির্বাচনে ৭৯% ভোট পরেছে। ভোট শান্তিপূর্নভাবেই হয়েছে। যার জেরে ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। নাড্ডার কথায় রাজ্যে ১৩০ জন কর্মী মারা গেছেন। এ রাজ্যে কোন আইন নেই। জুটমিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কারখানা বন্ধ। তবে এদিন নাড্ডার বিশেষ বক্তব্য হলো ভবানীপুর ছেরে নন্দীগ্রামে গিয়ে কে ভোটে দাঁড়িয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়! এরপরই দর্শকদের দিকে তিনি প্রশ্ন ছুঁড়ে বলেন তাহলে কে বড়; শুভেন্দু না দিদি? দর্শকদের উত্তর টেনে নাড্ডার বক্তব্য শুভেন্দু বড়। নন্দীগ্রাম থেকে শুভেন্দুই জিতছে!
Related Articles
রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ শুরু আগামী মঙ্গলবার থেকে , প্রথম পর্যায়ে পাবে ১৭০ জন।
কলকাতা,১৪ আগস্ট:- আগামী মঙ্গলবার থেকে রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিতরণ করা শুরু হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে প্রথম পর্যায় বিভিন্ন জেলার ১৭০ জন পড়ুয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক মারফত ওই ক্রেডিট কার্ড হাতে পেতে চলেছে। এখনও অবধি রাজ্যের প্রায় ৭০ হাজার পড়ুয়া এই কার্ডের জন্য আবেদন করেছে। তার মধ্যে থেকেই এই ১৭০ জন পড়ুয়াকে বেছে নেওয়া হয়েছে। […]
কে বড়ো প্লেয়ার পিকে না কোচ পিকে এর উত্তর শেষ দিনেও অমিল।
অঞ্জন চট্টোপাধ্যায় , ২০ মার্চ:- আসল কথাটা পিকে এর সেরা ছাত্র সুভাষ ভৌমিক ই বলে গেলেন , প্রদীপদা বলতেন দুয়ে দুয়ে শুধু গুন করলে চার হয় না যোগ করলেও হয়। পরিস্থিতি বুঝে খেলবি। সব সময় উঠবি না দরকার পড়লে নামবি। সেই প্রদীপ ব্যানার্জীর শেষ যাত্রা দুয়ে দুয়ে চার কিন্তু হলো না। যে শেষ যাত্রায় আবেগ […]
গভীর রাতে ডোমজুড়ের নিবড়ায় বিধ্বংসী আগুন।
হাওড়া, ৫ ডিসেম্বর:- হাওড়ার ডোমজুড়ের নিবড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে রবিবার গভীর রাতে একটি লরির গ্যারেজে হঠাৎই আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে গ্যারজটি। লরি ছাড়াও ম্যাটাডোর, ছোট হাতি গাড়ি এবং বেশ কয়েকটি বাইক আগুনে ভস্মীভূত হয়ে যায়। গ্যারেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের ছাঁট কাপড়ের গোডাউন, রংয়ের গোডাউনে। আগুনে পাশের কয়েকটি ঝুপড়ি […]







