সুদীপ দাস , ৩১ মার্চ:- গোঘাট থেকে সিঙ্গুর আজ হুগলি জেলায় দু’দুটি সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে প্রথমে হুগলীর গোঘাটে তৃণমূল নেত্রীর হেলিকপ্টার নামে। সেখানে থেকে হুইল চেয়ারে তিনি চলে আসেন মঞ্চে। গোঘাটের মঞ্চ থেকেই নন্দীগ্রামে বিজেপির বিরুদ্ধে বহিরাগতদের প্রবেশ করানোর অভিযোগ করেন মমতা। যদিও তিনি বলেন নন্দীগ্রামের ১০০ জনের মধ্যে ১০০ জনই আমাকে ভোট দেবে। এদিন গোঘাটের সভামঞ্চ থেকে তৃণমূল সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি নতুন সরকার এলে উত্তরবঙ্গ থেকে দক্ষিনবঙ্গের সাথে যোগাযোগকারী একটি নতুন রাস্তাও হবে বলে তিনি দাবী করেন।
Related Articles
পুজোর একমাস আগে থেকেই প্রতিমা নিরঞ্জনের ঘাটগুলো পরিদর্শন করলেন হাওড়া পুরসভার আধিকারিকরা।
হাওড়া, ৩০ আগস্ট:- দূর্গাপূজার আর প্রায় মাঝখানে বাকি। ইতিমধ্যেই পূজোর কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। পুজোর শেষে প্রতিমা নিরঞ্জনের সময় যাতে ঘাটগুলোতে কোনও সমস্যা না হয় সে কারণে পুজোর একমাস আগে থেকেই ঘাটগুলো পরিদর্শন করে সেখানকার বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখলেন পুরনিগমের কর্তারা। মঙ্গলবার দুপুরে প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী নেতৃত্বে বোর্ড মেম্বাররা উত্তর হাওড়ার কয়েকটি নিরঞ্জনের […]
হাওড়ায় শুভেন্দু, মালদার ঘটনায় রাজ্যের পরিকাঠামোর হাল দিয়ে তীব্র ক্ষোভ।
হাওড়া, ১৮ নভেম্বর:- গ্রামে অ্যাম্বুল্যান্স না ঢোকায় খাটিয়া করেই মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিয়ে গেলে রোগীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। শনিবার মালদার বামনগোলার এই ঘটনা নিয়ে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাওড়ার দাসনগরে এদিন সন্ধ্যায় এক জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে এসে তিনি বলেন, এই ঘটনা বারবার ঘটছে। এখানে কোনও পরিকাঠামো […]
রং ছাড়াই ছেঁড়া কাগজ দিয়ে রঙিন ছবি আঁকছেন ব্যান্ডেলের তপন।
সুদীপ দাস, ৩ জুলাই:- প্রায় এক দশকের বেশি সময় ধরে কোলাজের চিত্রকলায় সাধারণ মানুষকে আনন্দ দিয়ে চলেছে সম্রাট তপন সাহা। স্কুলের শিক্ষকের হাত ধরেই চিত্রকলায় উৎসাহিত হওয়া। এরপর একটু বড় হতেই পোস্টকার্ড কেটে নতুন কিছু তৈরির ভাবনা শুরু করে। এরপর সেই ভাবনা থেকেই শান্তিনিকেতন পাড়ি দেন তিনি। সেখানে গিয়ে টেরাকোটা শিল্পের রঙে বিপ্লব আনেন তপনবাবু। […]








