হুগলি , ৩১ মার্চ:- ভোট প্রচারে সরগরম হুগলী জেলা। আজ ধনিয়াখালিতে সভা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। মঞ্চে উঠে তিনি একের পর এক তৃণমূলকে বিঁধতে শুরু করেন। তিনি বলেন এই নির্বাচন গরিবের মুখে হাসি ফোটানোর নির্বাচন। “সোনার বাংলা” করার নির্বাচন। ১ম দফার নির্বাচনে ৭৯% ভোট পরেছে। ভোট শান্তিপূর্নভাবেই হয়েছে। যার জেরে ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। নাড্ডার কথায় রাজ্যে ১৩০ জন কর্মী মারা গেছেন। এ রাজ্যে কোন আইন নেই। জুটমিল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কারখানা বন্ধ। তবে এদিন নাড্ডার বিশেষ বক্তব্য হলো ভবানীপুর ছেরে নন্দীগ্রামে গিয়ে কে ভোটে দাঁড়িয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়! এরপরই দর্শকদের দিকে তিনি প্রশ্ন ছুঁড়ে বলেন তাহলে কে বড়; শুভেন্দু না দিদি? দর্শকদের উত্তর টেনে নাড্ডার বক্তব্য শুভেন্দু বড়। নন্দীগ্রাম থেকে শুভেন্দুই জিতছে!
Related Articles
মানুষের হাতে টাকা দিলেই বাড়বে কেনার ক্ষমতা , বাড়বে জিডিপি , এভাবেই বাজেটের ব্যাখ্যা অর্থমন্ত্রীর।
কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- রাজ্যের মানুষের হাতে টাকা দিয়ে এবং পরিকাঠামো গড়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থনীতিবিদ কেইন্স–এর তথ্য অনুযায়ী মানুষের হাতে টাকা দিলেই বাড়বে কেনার ক্ষমতা। বাজারে চাহিদা বাড়বে। বাড়বে জিডিপি। এভাবেই এবারের বাজেটের ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। শনিবার নবান্নে তিনি বলেন, ‘কেন্দ্র এই তত্ত্ব মানেনি। কিন্তু […]
হাওড়া জেলা গ্রামীণেও সাংগঠনিক রদবদল তৃণমূল কংগ্রেসের।
হাওড়া, ১৭ আগস্ট:- দলে এক পদ এক নীতি কার্যকর করতে সোমবার হাওড়া জেলা শহরের পাশাপাশি গ্রামীণেও সাংগঠনিক পদে ব্যাপক রদবদল করল তৃণমূল। হাওড়া জেলা গ্রামীণে দলের চেয়ারম্যান হলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। গ্রামীণ জেলায় দলের নতুন সভাপতি হলেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন। আগে এই পদে ছিলেন রাজ্যের বর্তমান জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী তথা উলুবেড়িয়া দক্ষিণ […]
হুগলিতে ১৮ টি আসনের প্রত্যেকটিতে বিজেপি প্রার্থীরা বিজয়ী হবে – প্রবীর ঘোষাল।
হুগলি , ২৮ মার্চ:- এবারে বিজেপির একটা তুমুল হাওয়া বইছে সারা রাজ্য জুড়ে। ভোটে তার প্রভাব অবশ্যই পড়বে। উত্তরপাড়া বিধানসভা বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল কথা প্রসঙ্গে জানালেন মানুষ বিজেপিকে ক্ষমতায় আনার জন্য মুখিয়ে রয়েছেন। এমনকি আমাদের এই জেলাতেও ১৮ টি আসনের প্রত্যেকটিতে বিজেপি প্রার্থীরা বিজয়ী হবে। ভোটের আর ১৪ দিন বাকি। ইতিমধ্য তিনি হলফনামা দিয়ে […]






