হুগলি,২৭ জানুয়ারি:- বলাগড়ের জিরাটের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী অন্বেষা মন্ডলকে মুক্তিপনের জন্য অপহরন করে গনধর্ষন, খুনের ঘটনায় রায় ঘোষনা করল চু্ঁচুড়া আদালত।২০১৪ সালের সারা ফেলে দেওয়া এই ঘটনায় অভিযুক্ত ছিলো তিনজন।গৌরব মন্ডল ওরফে শানু,কৌশিক মালিক ও স্বরূপ মজুমদার।এই তিনজনকেই গ্রেফতার করে বলাগড় থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ৩৬৩,৩৬৪/এ,৩৭৬(২),৩০২,২০১,৩৪ ও ৬ পকসো ধারায় মামলা রুজু হয়।
২০১৪ সালের ১২ ই ডিসেম্বর গৃহশিক্ষিকার কাছে পরে সাইকেল নিয়ে ফেরার পথে অপহরন হয় ছাত্রী।তিন লাখ টাকা মুক্তিপন চেয়ে ছাত্রীর বাবা চিন্ময় মন্ডলের কাছে ফোন আসে ।পুলিশে অভিযোগ করে ছাত্রীর পরিবার । ১৪ তারিখ ইট ভাঁটার পিছনে গঙ্গার পারে মাটি খুঁরে মৃতদেহ উদ্ধার করে পুলিশ । ছাত্রী চেঁচামেচি করায় তাকে গলা টিপে খুন করে অভিযুক্তরা। মৃত্যুর পর গনধর্ষন করে। পরে বস্তাবন্দী করে গঙ্গার চরে পুঁতে দেয়।পাঁচ বছর পর সেই ঘটনার সাজা ঘোষনা হল আজ।গত ২২ শে জানুয়ারী চুঁচু্ড়া আদালতের এ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জাজ(সেকেন্ড কোর্ট) মানষ রঞ্জন সান্যাল গৌরব মন্ডল ও কৌশিক মালিককে দোষী সাব্যস্ত করেন। আজ দুজনকেই ফাঁসির সাজা শোনান । স্বরূপ মজুমদারের বিচার জুভেনাইল আদালতে বিচারাধীন।।Related Articles
শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হবে টিকাকরণ
কলকাতা , ১৫ জানুয়ারি:- আগামিকাল, শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হবে টিকাকরণ। প্রাথমিক ধাপে প্রথম দিন ২০ হাজারের কিছু বেশি চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর টিকা দেওয়া হবে। চিহ্নিত হয়েছে ৪০০০ টিকাকরণ কেন্দ্র। তার আগে বৃহস্পতিবার দিনভর দফায় দফায় স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম প্রত্যেকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। ঠিক ছিল, প্রথম দিন ২০৪টি টিকাকরণ কেন্দ্রে […]
বহুতলের ছাদ থেকে পড়ে মৃত যুবক, হাওড়ায় চাঞ্চল্য।
হাওড়া, ৯ এপ্রিল:- বহুতলের ছাদ থেকে নিচে পড়ে মৃত যুবক। হাওড়ার দাসনগরে চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খুন করা হয়েছে বলে দাবি মৃতের বাবার।পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাওড়ার দাসনগরে। মৃত যুবক শ্রমিকের কাজ করতেন। মৃতের বাবার দাবি তাঁর ছেলেকে খুন করা হয়েছে। জানা গেছে, মৃত রাজারাম পাসোয়ান […]
ইয়াসের আগাম সতর্কতা হিসাবে মাইকিং শুরু সিঙ্গুরে।
হুগলি , ২৩ মে:- সিঙ্গুর ব্লক প্রশাসনের উদ্যোগে ইয়াসের আগাম সতর্কতা হিসাবে মাইকিং শুরু করল ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায়। গতবছর আমফানের ঝড়ে সিঙ্গুর ব্লকের বিভিন্ন এলাকায় কাটা ফসল সহ পাকা ধান নষ্ট হয়েছিল। এই বছর মাঠে পড়ে রয়েছে পটল, ফুলকপি, উচ্ছে, করলা, ঢেঁড়স, তিল সহ পাকা বোরো ধান। আতঙ্কে রয়েছে কৃষকরা। একে আংশিক লকডাউন পরিস্থিতির […]







