হাওড়া , ১৬ মার্চ:- কারও মাথায় তৃণমূলের প্রতীক চিহ্ন, আবার কারও হেয়ার কাটিংয়ে বিজেপির দলীয় সিম্বল। ভোটের আঁচ আছড়ে পড়ল এবার হেয়ার স্টাইলেও। হাওড়ার খুরুটে হেয়ার ড্রেসার রবীন দাসের সেলুনে এখন হইহই কান্ড। কারণ সেখানে রাজনৈতিক দলের এই হেয়ার কাটিং হয়েছে। যা নিয়ে আলোচনা এখন রবীন দাসকে ঘিরে। কে জিতবেে কে হারবে সেটা পরে জানা যাবে। কিন্তু আসন্ন নির্বাচন যে মানুষের মনে এখন বহু চর্চিত বিষয় তা এই ঘটনায় ফুটে উঠেছে। মূলত এর আগে হাওড়ার একটি মিষ্টির দোকানেও মিষ্টিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন বানানো হয়েছিল। তা বলে রাজনৈতিক দলের প্রতিক চিহ্ন হেয়ার কাটিং এ? এর আগেও বিশ্বকাপ ফুটবল ও বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় পতাকা, ভারতীয় তারকা ও বিশ্ব ফুটবলের কিংবদন্তী তারকাদের ছবি মাথার চুলের কাটিং এ সূক্ষ্ম শিল্প ফুটে উঠেছিল হাওড়ার এই রবীন দাসের হাতের ছোঁয়ায়। এবার আসন্ন বিধানসভা নির্বাচনে হাই ভোল্টেজ লড়াইয়ের আঁচ দেখা গেল চুলের স্টাইলে।
Related Articles
বৈদ্যবাটিতে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে পরিদর্শনে বিধায়ক।
হুগলি, ২৬ সেপ্টেম্বর:- বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণিঝড় গুলাব। মোকাবিলায় প্রস্তুত হুগলী জেলা প্রশাসন। রবিবার দুপুরে চাঁপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন বৈদ্যবাটী পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের রাজবংশী পাড়ায় গঙ্গার ঘাট পরিদর্শন করেন। বিধায়ক বলেন, গুলাব আসছে তার প্রভাব পড়বে হুগলিতেও। তাই আগাম দেখে নেওয়া হচ্ছে কি কি করনীয়। আগের আমপান বা যশের ক্ষেত্রে আগাম ব্যবস্থা নেওয়া হয়ে […]
বাগনানে জাতীয় সড়কে গ্যাস বোঝাই ট্যাঙ্কার উল্টে দুর্ঘটনা
হাওড়া, ২২ ডিসেম্বর:- রবিবার হাওড়ার বাগনান থানা এলাকার চন্দ্রপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে একটি গ্যাস বোঝাই ট্যাঙ্কার উল্টে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ওই এলাকায় তীব্র আতঙ্ক তৈরি হয়। ট্যাঙ্কার থেকে থেকে গ্যাস বের হওয়ায় তীব্র আতঙ্ক তৈরি হয়। ঘটনাস্থলে ছুটে আসে বাগনান থানার পুলিশ এবং দমকল। এলাকা ব্যারিকেড করে লোকজনকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া […]
বনধ ব্যর্থ করতে রাস্তায় নামা মানুষকে গোলাপ ফুল দিয়ে অভিনন্দন তৃণমূলের।
হাওড়া, ২৮ ফেব্রুয়ারি:- বাংলা বনধ সফল করতে একদিকে যেমন বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছেন, পাশাপাশি এর বিপরীত চিত্র দেখা গেল হাওড়ায়। এদিন বাংলা বনধকে উপেক্ষা করে বনধ ব্যর্থ করতে যারা পথে নেমেছেন তাদের গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানালেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আজ সকালে এমন ছবি দেখা গেল হাওড়ায়। হাওড়া ব্রিজে বাসচালক ও অন্যান্য গাড়ি চালকদের হাতে […]











