বাঁকুড়া , ১০ মার্চ:- বাঁকুড়া বিধানসভার শাসক দল তৃণমূলের অভিনেত্রী প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে। আজ বুধবার জেলাশাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জী। বাঁকুড়ার শহরের লালবাজার হিন্দু স্কুল মাঠ থেকে মিছিল শুরু হয়। মিছিলে সঙ্গে একটি হুডখোলা গাড়িতে চেপে রাস্তার দু’পাশে জড়ো হওয়া মানুষকে হাত নাড়তে জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছান এই টলি অভিনেত্রী অধুনা রাজনীতির রঙ্গমঞ্চে নাম লেখানো সায়ন্তিকা ব্যানার্জী। পুরো সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেত্রী ও বাঁকুড়া পৌরসভার ‘প্রশাসক’অলকা সেন মজুমদার।
Related Articles
জমা না হওয়া বিজেপি প্রার্থীদের মনোনয়ন শুক্রবার, নির্দেশ কলকাতা হাইকোর্টের।
কলকাতা, ১৬ জুন:- পঞ্চায়েত ভোট নিয়ে হাই কোর্টের মঙ্গলবারের রায়ের কিছু অংশ পুনর্বিবেচনার আর্জি করেছিল রাজ্য। শুক্রবার আর্জি প্রত্যাহার করে নিল রাজ্য। প্রধান বিচারপতিকে জানান রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। প্রত্যাহারের আর্জি মঞ্জুর করেছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার পুলিশ নিয়ে গিয়েও যে সব বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি শুক্রবার তাঁরা মনোনয়ন জমা দিতে পারবেন, নির্দেশ দিল […]
হাসপাতালের বেডে ক্যানসারে আক্রান্ত বাবা কে সাক্ষী রেখে চার হাত হল এক ।
হাওড়া,১২ ফেব্রুয়ারি:- তিন বছর আগে প্রথম পরিচয়। তারপর প্রেম। তারপর চার হাত একে হতে সাক্ষী থাকল পরিচিতরা। ছক-ভাঙা ভালোবাসা গল্পের মধ্যেও আটকে ছিল ক্যানসার আক্রান্ত বাবাকে সুস্থ করে তোলার চেষ্টা। রাজাবাজার সায়েন্স কলেজের রিসার্চ স্কলার মেয়ে দিওত্তিমা সরকার বিয়ের রেজিস্ট্রির মুহূর্ত কাটাল বেসরকারি হাসাপাতালের বেডে শুয়ে থাকা বাবার সামনে। সরস্বতী পুজোর দিনে আর পাঁচটা […]
ভোটে বহিরাগতদের নিয়ে নন্দীগ্রামে অশান্তির অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ তৃণমূল।
কলকাতা, ২৬ মার্চ:- ভোটের সময় বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে নন্দীগ্রামে অশান্তি করার অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও ডেরেক ও’ব্রায়েন আজ কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে এই মর্মে স্মারক লিপি দেন। পরে তারা সাংবাদিকদের বলেন নন্দীগ্রামে ভোটের জন্য বাইরে থেকে লোক আনছে বিজেপি। বহিরাগত এনে সন্ত্রাসের […]









