কলকাতা, ২৬ মার্চ:- ভোটের সময় বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে নন্দীগ্রামে অশান্তি করার অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও ডেরেক ও’ব্রায়েন আজ কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে এই মর্মে স্মারক লিপি দেন। পরে তারা সাংবাদিকদের বলেন নন্দীগ্রামে ভোটের জন্য বাইরে থেকে লোক আনছে বিজেপি। বহিরাগত এনে সন্ত্রাসের ছক কষছে ভোটের মুখে। কাকলি ঘোষ দস্তিদার বলেন, পূর্ব মেদিনীপুরের পটাশপুর, রামনগর, ভগবানপুর, খেজুরি, এগরা, নন্দীগ্রামে হামলার খবর রয়েছে। বাইরে থেকে লোক এনে সন্ত্রাস করতে পারে বিজেপি। সেই আশঙ্কার কথাই কমিশনের আধিকারিকদের জানানো হল। তৃণমূল সাংসদের অভিযোগ, ইতিমধ্যেই খেজুরিতে তাঁদের প্রার্থীর উপর হামলা হয়েছে। সে প্রমাণও রয়েছে তাঁদের কাছে।
Related Articles
আরামবাগ শহরকে যানজটমুক্ত ও দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ পুলিশ প্রশাসনের।
আরামবাগ, ৮ সেপ্টেম্বর:- হুগলির আরামবাগ শহরকে যানজটমুক্ত করতে এবং দুর্ঘটনা এড়াতে কড়া পদক্ষেপ পুলিশ প্রশাসনের। ট্রাফিক পুলিশ প্রশাসনের এই কড়া পদক্ষেপকে স্বাগত জানায় এলাকার মানুষ। আরামবাগ শহরের মধ্যে যততত ভাবে গাড়ি পার্কিং করলেই পুলিশ আইনত পদক্ষেপ গ্রহন করছে।বেআইনি ভাবে গাড়ি পার্কিং করে বেশির ভাগ মানুষ কেনাকাটা করতে চলে যাচ্ছেন বলে অভিযোগ।আর সেই জন্যই একদিকে যেমন […]
গরিবের অ্যাকাউন্টে টাকা ফেলা হতে পারে,বড় ঘোষণার পথে মোদী সরকার ।
প্রদীপ সাঁতরা,২৬ মার্চ:- ২১ দিনের লকডাউনে অবরুদ্ধ গোটা দেশ। বন্ধ ব্যবসা, কলকারখানা। ধাক্কা খেয়েছে পর্যটনশিল্প। করোনাভাইরাস ধাক্কা দিয়েছে দেশের সব শিল্প ক্ষেত্রকেই। এই অবস্থায় আর্থিক প্যাকেজ নিয়ে চিন্তাভাবনা করছে মোদী সরকার। সংবাদ সংস্থা রয়টার্সের খবর, কমপক্ষে ১.৫ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্যাকেজ এই সপ্তাহের শেষ দিকেই […]
আইএসএল খেলার সম্ভবনা অনিশ্চিত লাল-হলুদের।
স্পোর্টস ডেস্ক , ১৪ জুলাই:- ইস্টবেঙ্গলের আইএসএল খেলার সম্ভবনা আবারও অনিশ্চিত হয়ে গেল। আর্থিক সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গলে যে তারা টাকা ঢালতে চায় না, তা স্পষ্ট জানাল বেঙ্গালুরু এফসি। তাঁদের বক্তব্য, লাল-হলুদ আইএসএল খেলুক চাইলেও এ ব্যাপারে কলকাতার এই ক্লাবকে সাহায্য করতে রাজি নয় তারা। ইস্টবেঙ্গল আইএসএল খেলার সুযোগ পেলে, টুর্নামেন্ট আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে বিশ্বাস […]









