কলকাতা , ১০ মার্চ:- নন্দীগ্রামে মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় পায়ে ও মাথায় চোট পেলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যায় প্রচারে এক মন্দিরে যান মুখ্যমন্ত্রী। সেখানে বেরিয়ে গাড়িতে ওঠার সময় চার পাঁচজন মিলে ধাক্কা মারেন বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন আমি গাড়ির কাছে দাঁড়িয়ে নমস্কার করছিলাম, তখন হঠাৎই চার -পাঁচজন দরজা বন্ধ করে দেয়। এরপরই তাকে কলকাতায় ফিরিয়ে আনা হচ্ছে। এদিন তার নন্দীগ্রামে থাকার কথা ছিল। তাকে দ্রুত কলকাতায় আনা হচ্ছে। গ্রিন করিডোর করে ই কলকাতার এস এস কে এম হাসপাতালে আনা হছে মুখ্যমন্ত্রীকে, সেখানেই তার চোটের পরীক্ষা করা হবে জানা গেছে।
Related Articles
পঞ্চায়েত ভোটের আগে থেকেই বাংলায় কেন্দ্রীয় বাহিনীর দাবি সুকান্তর।
হাওড়া, ১৯ জুন:- পঞ্চায়েত ভোটের আগে থেকেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানালেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। সোমবার দুপুরে উলুবেড়িয়ায় পার্টি অফিসে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তিনি বলেন, কেন্দ্রীয় বাহিনী না আসায় জনগণের মতপ্রকাশ খর্ব হচ্ছে। তারা মত প্রকাশ করতে পারছেন না। ভোটের আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন। এরিয়া ডমিনেশন […]
করোনা আতঙ্কে বাতিল হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্তোৎসব।
বীরভূম ,৯ মার্চ :- বাতিল হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্তোৎসব। ফলে শান্তিনিকেতনের মন খারাপ। সেই সঙ্গে যারা এবার দোল শান্তিনিকেতনে কাটাবেন বলে ঠিক করেছিলেন তাঁরাও পড়লেন আতান্তরে । শুক্রবার সন্ধ্যেয় এবছরের বসন্তোৎসব বাতিলের খবর জানিয়ে দিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। করোনা ভাইরাসের আতঙ্কে এমনিতেই কাঁপছে গোটা দেশ। আক্রান্তের সংখ্যা ৩১ । এই আবহে শুক্রবার শান্তিনিকেতনে বিশ্বভারতী […]
লকডাউন পরিস্থিতিতে বয়স্কা মহিলার পাশে দাঁড়াল ‘বন্ধু’ পুলিশ।
হাওড়া,৩১ মার্চ:- লকডাউন পরিস্থিতিতে ঘরে কার্যত একাকী অবস্থায় সমস্যায় পড়েছিলেন ষাটোর্ধা মীরা আদক। তিনি হাওড়ার কদমতলা এলাকার বিশ্বেশ্বর ব্যানার্জি লেনের বাসিন্দা। শারীরিক কারণে বর্তমানে বাড়ির বাইরেও তেমনভাবে বেরোতে পারেন না তিনি। তাঁর তিন মেয়ে প্রত্যেকেই বিবাহিতা। তারা থাকেন দূরে। এমতাবস্থায় মীরাদেবীর ঘরে ভাঁড়ারেও টান পড়েছিল। খবর পেয়েই আমেরিকার বোস্টনে থাকা মীরাদেবীর বড় মেয়ে মৌসুমী […]







