নদীয়া,২৪ জানুয়ারি:- কাগজ কুড়ানোর নামে এসে এক বাড়ি থেকে লক্ষাধিক টাকা এবং বেশ কয়েক ভড়ি সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। থানায় অভিযোগ দায়ের করার পর ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে নদীয়া রানাঘাট থানা এলাকায়। সূত্রের খবর, দিন কয়েক আগে নদীয়া রানাঘাট থানার সিদ্ধান্ত পাড়ার বাসিন্দা মৃণাল কান্তি ঘোষের বাড়িতে চুরি হয়। জানা যায় মৃণাল কান্তি ঘোষ এর বাড়ির ছাদের গিরিল ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে।এরপর আলমারি এবং লকার ভেঙ্গে নগদ লক্ষাধিক টাকা এবং কয়েক ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
এরপরেই রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের তরফ থেকে। অভিযোগের ভিত্তিতে সন্দেহজনকভাবে পরেরদিন ছোট্টু কুড়মি নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এরপরই তাকে জেরা করতে নিজের দোষ স্বীকার করে নাই ওই যুবক। জেরা করে আরো দুইজনকে উত্তর ২৪ পরগনা জগদ্দল থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তিন অভিযুক্তকে আজ রানাঘাট মহাকুমা আদালতে তোলা হবে। প্রশাসনিক সূত্রে খবর চুরি যাওয়া জিনিস পত্র অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা গেছে।Related Articles
আবহাওয়াবিদদের দাবি, লকডাউনের কারণে ক্রমশ দূষণমুক্ত হচ্ছে বায়ুস্তর।
তরুণ মুখোপাধ্যায়,৫ এপ্রিল:- আবহাওয়াবিদদের দাবি, লকডাউনের কারণে সারা দেশ স্তব্ধ হওয়ায় দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। ক্রমশ দূষণমুক্ত হচ্ছে বায়ুস্তর। শব্দদূষণও প্রায় নেই বললেই চলে। এবার এই লকডাউনের জেরে গঙ্গার জলেরও দূষণ মাত্রা কমল। আইআইটি বিএইচইউ-বিশেষজ্ঞ দের দাবি, ‘গঙ্গার দূষণের এক দশমাংশ আসে শিল্প থেকে। যেহেতু শিল্পোৎপাদন এখন বন্ধ লকডাউনে, তাই পরিস্থিতির উন্নতি হয়েছে। আমরা গঙ্গায় […]
হাওড়ার সর্বত্র তৃণমূলের উদ্যোগে রাখীবন্ধন কর্মসূচি। বেলুড়ে তৃণমূল বিধায়কের উদ্যোগে পালিত হলো রাখীবন্ধন।
হাওড়া, ২২ আগস্ট:- হাওড়ার বেলুড় বাজার এলাকায় জি টি রোডে রবিবার রাখীবন্ধন উৎসব পালিত হয়। তৃণমূল বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। পথচলতি মানুষ থেকে শুরু করে গাড়িচালক, রাস্তায় ডিউটিরত ট্রাফিক পুলিশ কর্মীদের হাতে বিধায়ক নিজের হাতে রাখী পরিয়ে দেন। এদিন রানা চট্টোপাধ্যায় বলেন, এই রাখীবন্ধন যেন ভ্রাতৃত্বের বন্ধন হয়। সম্প্রীতির রাখীবন্ধন […]
পিছিয়ে গেল কলকাতা চলচ্চিত্র উৎসব।
কলকাতা, ২৯ অক্টোবর:- পিছিয়ে গেল কলকাতা চলচ্চিত্র উৎসব। উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে চলচ্চিত্র উৎসবের সময় পরিবর্তনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এক টুইট বার্তায় তিনি জানান ৫ই নভেম্বর এর বদলে এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ২০২১ সালের ৮ জানুয়ারি। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। অতিমারীর আবহে সারা বিশ্বে প্রায় সমস্ত চলচ্চিত্র উৎসব পিছিয়ে গিয়েছে […]






