নদীয়া,২৪ জানুয়ারি:- কাগজ কুড়ানোর নামে এসে এক বাড়ি থেকে লক্ষাধিক টাকা এবং বেশ কয়েক ভড়ি সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। থানায় অভিযোগ দায়ের করার পর ২৪ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে নদীয়া রানাঘাট থানা এলাকায়। সূত্রের খবর, দিন কয়েক আগে নদীয়া রানাঘাট থানার সিদ্ধান্ত পাড়ার বাসিন্দা মৃণাল কান্তি ঘোষের বাড়িতে চুরি হয়। জানা যায় মৃণাল কান্তি ঘোষ এর বাড়ির ছাদের গিরিল ভেঙে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে।এরপর আলমারি এবং লকার ভেঙ্গে নগদ লক্ষাধিক টাকা এবং কয়েক ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
এরপরেই রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের তরফ থেকে। অভিযোগের ভিত্তিতে সন্দেহজনকভাবে পরেরদিন ছোট্টু কুড়মি নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। এরপরই তাকে জেরা করতে নিজের দোষ স্বীকার করে নাই ওই যুবক। জেরা করে আরো দুইজনকে উত্তর ২৪ পরগনা জগদ্দল থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃত তিন অভিযুক্তকে আজ রানাঘাট মহাকুমা আদালতে তোলা হবে। প্রশাসনিক সূত্রে খবর চুরি যাওয়া জিনিস পত্র অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা গেছে।Related Articles
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করেছে।
কলকাতা , ১২ জুন:- দক্ষিণ-পশ্চিম মন্সুন অর্থাৎ বর্ষা আজ 12 ই জুন নির্ধারিত সময়েই পশ্চিমবঙ্গে প্রবেশ করলো পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই উত্তর দক্ষিণ 24 পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা নদীয়া মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা প্রবেশ করেছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কালিম্পং এবং মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশের বর্ষা আজ […]
নিউ মার্কেট উচ্ছেদ অভিযান।
কলকাতা, ২৬জুন:- কতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশের পর আজ হকার উচ্ছেদ। নিউমার্কেট থানার সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা বিকেল পাঁচটা নাগাদ নিউমার্কেট থানার সামনে যে সমস্ত হকাররা ফুটপাত দখল করে বসে আছে আধ ঘন্টার মধ্যে নিয়ে চলে যেতে বলছে। তার পাশাপাশি যত দ্রুত সম্ভব পুলিশ আধিকারিকরা সেই বিক্রেতাদের দোকানের কাজে হাত লাগিয়ে জিনিসপত্রগুলি কাপড়ে মোরে […]
ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই বৃষ্টি হাওড়ায়।
হাওড়া, ৪ ডিসেম্বর:- ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে হাওড়া শহর। ভোর থেকেই ছিল ঘন কুয়াশা। এর পাশাপাশি একনাগাড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। জনজীবন স্বাভাবিক থাকলেও অন্যান্য দিনের তুলনায় মানুষের দেখা একটু কম। ট্রেন পরিষেবা সহ ফেরিঘাটেও পরিষেবা স্বাভাবিক তবে যাত্রীসংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম রয়েছে এদিন। Post Views: 464










