হাওড়া , ৭ মার্চ:- রবিবার ব্রিগেডে মোদীর সভায় যাবার পথে হাওড়ায় দুর্ঘটনার কবলে বাস। আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। তবে, সকলেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। জানা গেছে, চলন্ত অবস্থায় হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের কাছে হঠাৎই বাসের চাকার এক্সেল খুলে যায়। এই ঘটনায় আহত হন গাড়িতে থাকা বেশ কয়েকজন যাত্রী। জখম অবস্থায় তাঁদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে হাওড়া কোনা এক্সপ্রেসওয়েতে।পুলিশ জানিয়েছে, এদিন বাসটি নন্দীগ্রাম থেকে ব্রিগেডের দিকে যাচ্ছিল। দুপুর প্রায় একটা নাগাদ কোনা এক্সপ্রেসওয়ে কাছে এসে আচমকাই গাড়ির সামনের দিকের রড খুলে চাকা বসে যায়। এই ঘটনা বেশ কয়েকজন আহত হন। তাদের দ্রুত হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। গাড়ির এক্সেল ভেঙে যাওয়ায় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো বলে পুলিশের অনুমান। সকলেই বড়ো ঘটনার হাত থেকে প্রাণে রক্ষা পান।
Related Articles
বিনা নোটিশে শেষ মুহূর্তে ফেরি পরিষেবা বন্ধ করায় বিপাকে যাত্রীরা।
সুদীপ দাস, ৪ ডিসেম্বর:- লঞ্চ ঘাট বন্ধ করা নিয়ে শেষ মুহুর্তে টনক নড়লো জেলা প্রশাসনের। শনিবার প্রথম লঞ্চ পারাপারের পর হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হলো লঞ্চ পরিষেবা। ফলে চরম ভোগান্তি যাত্রীদের। ঘটনাটি হুগলীর সদর শহর চুঁচুড়া লঞ্চঘাটের। হুগলীর চুঁচুড়া ও উঃ ২৪পরগনার নৈহাটির মধ্যে এই লঞ্চ পরিষেবা জেলার সবকটি ফেরী পরিষেবার মধ্যে অন্যতম। প্রতিদিন […]
শীঘ্রই এবার মা ক্যান্টিন হতে চলেছে হাওড়া জেলা হাসপাতালে।
হাওড়া, ৫ নভেম্বর:- জেলার সরকারি হাসপাতালে আসা মানুষের জন্য সুখবর। খুব শীঘ্রই “মা ক্যান্টিন” হতে চলেছে হাওড়া জেলা হাসপাতালে। শনিবার হলো পরিদর্শন। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “মা ক্যান্টিন” এবার শুরু হতে চলেছে হাওড়া জেলা হাসপাতালে। নগর জীবিকা মিশনের (এনইউএলএম) সহযোগিতায় এই ক্যান্টিন চালু হবে। এবিষয়ে পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী বলেন, এনইউএলএম দপ্তরের পক্ষ […]
ডাস্টার দিয়ে মেরে ছাত্রের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে।
হুগলি, ৬ জুলাই:- ডাস্টার দিয়ে মেরে ছাত্রের নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ মাস্টারের বিরুদ্ধে,থানায় অভিযোগ দায়ের। শিক্ষকের শাস্তির দাবীতে সরব অভিভাবকরা। ঘটনা উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ প্রাথমিক স্কুলে। বুধবার উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ফোরের ক্লাস চলাকালীন কয়েকজন ছাত্র বেঞ্চের উপর লাফালাফি করছিল। সোমনাথ রায় নামে এক ছাত্র শিক্ষক আশিষ আদককে সেবিষয়ে বলতে গেলে শিক্ষক ওই […]









