পূর্ব বর্ধমান, ৩ মার্চ:- চাষের জমির উপর দিয়ে হাইটেনশন বিদ্যুতের তার টাঙানো কেন্দ্র করে সমস্যা তৈরি হয়েছে মন্তেশ্বরের উজনা গ্রামে। ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানিয়ে আজ সন্ধ্যায় মন্তেশ্বর থানার দ্বারস্থ হয়েছেন উজনা গ্রামের একদল চাষি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাষযোগ্য জমির ওপর দিয়ে তার টাঙ্গানোর ব্যাপারে চাষিদের সাথে সঠিক আলোচনা না করেই তার টাঙ্গাতে আসে দায়িত্বপ্রাপ্ত কোম্পানির লোকজন। চাষিরা তার টাঙ্গাতে বাধা দিলে একপ্রস্থ বাদানুবাদ হয়। স্থানীয় চাষী আশীষ ঘোষ ভোলা নাথ ঘোষদের অভিযোগ, মাঠের প্রায় প্রতিটি জমিতে বোরো ধানের চাষ হয়েছে। বিদ্যুতের কাজ করতে আসা কর্মীদের কারণে প্রচুর জমির ধান নষ্ট হচ্ছে। চাষীদের দাবি উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে জমির কাগজপত্র জমা দিয়ে ক্ষতিপূরণের আবেদন জানাতে। কিন্তু চাষীদের দাবি, বোরো চাষের বেশিরভাগই ভাগ চাষী । তাই ক্ষতিপূরণও সংক্রান্ত কাজের জন্য মালিক কাগজপত্র দিতে রাজি নয়। তাই চাষীদের দাবি ছিল যার যতখানি ক্ষতি হয়েছে সেই পরিমাণ ক্ষতি পূরণ ঘটনাস্থলেই দিয়ে দেওয়া হোক। কিন্তু কোম্পানির এই শর্তে রাজি না হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। পুলিশ জানায়, চাষিরা থানার দ্বারস্থ হওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Related Articles
চার ঘন্টায় ১১ হাজারেরও বেশী জলে ডুব দিয়ে এই বিরল রেকর্ডের অধিকারী হাওড়ার তরুন।
হাওড়া, ১৭ জুন:- পুকুরে বা নদীতে স্নান করার সময়ে জলে মাথা ডোবান প্রায় সকলেই। যাকে বলা হয় ডুব দেওয়া। কিন্তু কখনও কি গুনে দেখেছেন রোজ স্নান করার সময়ে আপনি ঠিক কতগুলি ডুব দিয়েছেন। এবারে লাগাতার ডুব দিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুললেন হাওড়ার এক তরুণ। তিনি চার ঘন্টার কিছু বেশী সময়ে ১১ হাজারেরও বেশী […]
রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলিতে অক্টোবরে পরীক্ষা নেওয়ার ছাড়পত্র দিয়েছে।
কলকাতা , ১৮ সেপ্টেম্বর:- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে অক্টোবরে পরীক্ষা নেওয়ার ছাড়পত্র দিয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ জানিয়েছেন করোনা আবহে সেপ্টেম্বরের বদলে অক্টোবরে পরীক্ষা নেওয়ার ব্যাপারে ইউজিসির কাছে আবেদন জানানো হয়েছিল। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে ইউজিসি আগামী ১৮ অক্টোবরের মধ্যে সব পরীক্ষা নিয়ে নেওয়ার ছাড়পত্র দিয়েছে। কিন্তু অক্টোবরের মধ্যেই ফলপ্রকাশ বাধ্যতামূলক বলে জানানো হয়েছে। […]
ভোট আসে ভোট যায় , কানাইপুর নৈটি রোড নিয়ে নরকযন্ত্রণার সুরাহা হয়না মানুষের।
হুগলি , ২৮ ডিসেম্বর:- ভোট আসে ভোট যায় কিন্তু কোন্নগরের কানাইপুর নৈটি রোড নিয়ে সাধারণ মানুষের নরকযন্ত্রণার কোনো সুরাহা হয়না। সাধারণ মানুষ ভালো রাস্তার বদলে পায় শুধুই প্রতিশ্রুতি। দীর্ঘ বহু বছর ধরে বেহাল অবস্থায় পরে রয়েছে কোন্নগর স্টেশন থেকে পারডানকুনি অবধি গুরুত্বপূর্ণ নৈটি রোড। এই রাস্তা কোন্নগর স্টেশনের একদিকে জিটি রোড ও পারডানকুনি এর দিল্লী […]






