কলকাতা,১৪ ডিসেম্বর:- বেহালা পশ্চিম কেন্দ্রের বিধায়ক এবং রাজ্য শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগে বেহালার পর্ণশ্রী পল্লী মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রথমবার পালিত হল খেলনা উপহার উৎসব। আমন্ত্রিত ছিল বেহালার 57 টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ হাজার ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকরা। এই অনুষ্ঠানটি সফল করতে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছিলেন বেহালা পশ্চিমের পুর প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রত্যেক ছাত্র-ছাত্রীদের হাতে খেলনা উপহার তুলে দেন পার্থ চট্টোপাধ্যায় ও পুর প্রতিনিধিরা।
পাশাপাশি সমস্ত ছাত্র-ছাত্রী দের জন্য ছিল খাদ্য ও পানীয়ের ব্যবস্থা। পার্থ চট্টোপাধ্যায় জানান এই খেলনা উৎসব এবার প্রথম বছর, এখন থেকে প্রতিবছরই পালিত হবে এই উৎসব। নাগরিকত্ব বিল কে কেন্দ্র করে রাজ্যে যে অশান্তি ও অবরোধের পরিবেশ তৈরি হয়েছে সে প্রসঙ্গে তিনি বলেন মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তৃণমূল সরকারের স্ট্যান্ড খুব পরিষ্কার, রাজ্যে নাগরিকত্ব বিল এবং এনআরসি কোনটাই লাগু হতে দেব না কিন্তু মানুষকে গণতান্ত্রিক পদ্ধতিতে সভ্যতা ও সংস্কৃতি কে মান্যতা দিয়েই প্রতিবাদ আন্দোলন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিমধ্যেই আগামী সোমবার ও মঙ্গলবার প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন, শান্তি ও সম্প্রীতি বজায় রেখেই সকল মানুষকে তাতে অংশগ্রহণ করতে হবে,তবে সাধারণ মানুষের এই বিক্ষোভ স্বতস্ফূর্ত প্রতিবাদ, অনেক সময় এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়না। এ বিষয়ে পুলিশ প্রশাসন সতর্ক আছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নিয়েছেন। মুখ্যমন্ত্রী সকল মানুষের কাছে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়েছেন।Related Articles
ভোটের মুখে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ হুগলির ভিক্টোরিয়া জুট মিলে।
প্রদীপ বসু, ৬ এপ্রিল:- ভোটের মুখে ফের সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুললো ভদ্রেশ্বরের তেলিনিপাড়ার ভিক্টোরিয়া জুটমিলে। কাজ হারালো প্রায় চার হাজার শ্রমিক। গেটের সামনে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে কোনো রকম অশান্তি এড়াতে।অসহায়ের মধ্যে পড়ল শ্রমিক ও তাদের পরিবার। শ্রমিকদের দাবী উৎপাদন বাড়ানোর জন্য চাপ সৃষ্টি করছিল মিল কর্তৃপক্ষ। স্পিনিং বিভাগের ৭ জন শ্রমিকদের […]
টেস্ট রেটিং-এ তৃতীয় স্থানে ব্রড, অনেকটাই নেমে গেলেন বুমরাহ।
স্পোর্টস ডেস্ক , ৩০ জুলাই:- সদ্য ৫০০ টেস্ট উইকেটের মালিক হয়েছেন স্টুয়ার্ট ব্রড। একইসঙ্গে আইসিসি টেস্ট ক্রম তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। তাঁর ঝুলিতে রয়েছে ৮২৩ রেটিং। ৯০৪ রেটিং নিয়ে তালিকার শীর্ষ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্স। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের ফাস্ট বোলার নেইল ওয়াগনারের রেটিং ৮৪৩। লকডাউনে দীর্ঘদিন ক্রিকেটের […]
কোচের পর প্রকাশ্যে এল ইস্টবেঙ্গলের সাপোর্ট স্টাফদের নাম
স্পোর্টস ডেস্ক, ১০ অক্টোবর:- আসন্ন ISL-এ নামার আগে সরকারিভাবে প্রাক্তন ইংল্যান্ড ও লিভারপুল তারকা রবি ফাউলারকেই কোচ হিসেবে বেছে নিল ইস্টবেঙ্গল। শুক্রবার ক্লাবের ইনভেস্টর শ্রী সিমেন্টের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে হেড কোচ ফাউলার এবং তাঁর কোচিং টিমের নাম ঘোষণা করা হয়। আপাতত ফাউলারের সঙ্গে দু’বছরের চুক্তি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে শ্রী সিমেন্টের কর্ণধার হরিমোহন বাঙ্গুর […]









