পূর্ব বর্ধমান, ৩ মার্চ:- চাষের জমির উপর দিয়ে হাইটেনশন বিদ্যুতের তার টাঙানো কেন্দ্র করে সমস্যা তৈরি হয়েছে মন্তেশ্বরের উজনা গ্রামে। ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানিয়ে আজ সন্ধ্যায় মন্তেশ্বর থানার দ্বারস্থ হয়েছেন উজনা গ্রামের একদল চাষি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাষযোগ্য জমির ওপর দিয়ে তার টাঙ্গানোর ব্যাপারে চাষিদের সাথে সঠিক আলোচনা না করেই তার টাঙ্গাতে আসে দায়িত্বপ্রাপ্ত কোম্পানির লোকজন। চাষিরা তার টাঙ্গাতে বাধা দিলে একপ্রস্থ বাদানুবাদ হয়। স্থানীয় চাষী আশীষ ঘোষ ভোলা নাথ ঘোষদের অভিযোগ, মাঠের প্রায় প্রতিটি জমিতে বোরো ধানের চাষ হয়েছে। বিদ্যুতের কাজ করতে আসা কর্মীদের কারণে প্রচুর জমির ধান নষ্ট হচ্ছে। চাষীদের দাবি উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে জমির কাগজপত্র জমা দিয়ে ক্ষতিপূরণের আবেদন জানাতে। কিন্তু চাষীদের দাবি, বোরো চাষের বেশিরভাগই ভাগ চাষী । তাই ক্ষতিপূরণও সংক্রান্ত কাজের জন্য মালিক কাগজপত্র দিতে রাজি নয়। তাই চাষীদের দাবি ছিল যার যতখানি ক্ষতি হয়েছে সেই পরিমাণ ক্ষতি পূরণ ঘটনাস্থলেই দিয়ে দেওয়া হোক। কিন্তু কোম্পানির এই শর্তে রাজি না হওয়ায় সমস্যা তৈরি হয়েছে। পুলিশ জানায়, চাষিরা থানার দ্বারস্থ হওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Related Articles
ষষ্ঠীর সন্ধ্যায় চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে আগুন।
হুগলি, ১৯ নভেম্বর:- ষষ্ঠীর সন্ধায় চন্দননগরে জগদ্ধাত্রী মন্ডপে আগুন। মানকুন্ডু স্টেশন রোড পোস্ট অফিস গোলিতে আমরা সবাই ক্লাবের পুজো মন্ডপে হঠাৎ আগুন লেগে যায় এদিন সন্ধায়। কাছেই ছিল পুলিশ এসিস্ট্যান্ট বুথ সেখান থেকে পুলিশ ছুটে আসে।দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে।মন্ডপ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আগুনে ক্ষতি হয় মন্ডপের। চালচিত্র পুরে […]
কয়েক’শ কোটি টাকা ক্ষতির মুখে চাষীরা ফসল নষ্ট হওয়ায় বাজারে সব্জির দাম বাড়ার আশঙ্কা।
হুগলি,২২ মে:- আমফান সুপার সাইক্লোনে ব্যাপক ক্ষতি হল হুগলি জেলার চাষে।ধান ,তিল,বাদাম ,পাট ছাড়াও পটল, ঝিঙে ,চিচিঙ্গা, বরবটির মত মাচার সব্জি,পেঁপে ,আম,লিচু ,কলা সব ধরনের ফসলেই অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি দপ্তর।প্রচন্ড গতিতে ঝড়ের সঙ্গে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় জমিতে জল দাঁড়িয়ে রয়েছে। এখনো মোট ক্ষয়ক্ষতির হিসাব হয়নি। তবে কৃষি আধিকারীকরা জানিয়েছেন কয়েক’শ কোটি […]
ঘূর্ণিঝড় আমফানের মোকাবিলায় রাজ্যসরকার সব রকম ভাবে প্রস্তুত -মুখ্যমন্ত্রী।
নবান্ন,হাওড়া,১৯ মে:- ঘূর্ণিঝড় আমফানের মোকাবিলায় রাজ্য সরকার সব রকম ভাবে প্রস্তুত রয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মুখ্যমন্ত্রী ঘূর্ণিঝড় মোকাবেলার প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তিনি সাংবাদিকদের বলেন ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনা পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলা মিলিয়ে প্রায় […]







