হাওড়া ,৮ ফেব্রুয়ারি:- দীর্ঘদিন বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবিদাওয়া পূরণ করা হয়নি সাফাই কর্মীদের। নির্বাচিত বোর্ড না থাকায় হাওড়া পুরসভায় একের পর এক প্রশাসক পাল্টানো হয়েছে। দফায় দফায় সাফাই কর্মীরা তাদের এই দাবি জানিয়ে এসেছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। তাই সাফাই কর্মীরা গত তিনদিন সাফাইয়ের কাজ বন্ধ করে দিয়েছেন হাওড়া শহরে। এতে কার্যত নরকের চেহারা নিয়েছে হাওড়া শহরের রাস্তাঘাট। এ প্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, সাফাই কর্মীদের সমস্যার বিষয়ে আজ কমিশনারের সঙ্গে সাফাইকর্মীদের বৈঠক হবে। সেই বৈঠকে মিলতে পারে সমাধান সূত্র।
Related Articles
পুলিশি টহলের সাথে জেলা জুরে চলছে মাইকিং।
হাওড়া,২৭ মার্চ:- বৃহস্পতিবার সকালে বেশ কয়েকটি বাজার এলাকায় কিছুটা ভিড় লক্ষ করা যায়।গত দুদিনের তুলনায় আজ সকাল থেকে হুগলি বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাট শুনসান।জেলার একটি মহকুমা শ্রীরামপুরে বেশ কয়েকটি এলাকায় কিছু মানুষ প্রয়োজনীয় জিনিস ও ওষুধ কিনতে বাইরে বেরোতে দেখা গেল। এরই মাঝে শহরবাসীদের সতর্ক করতে পুলিশ ও পৌরসভার উদ্যোগ চলছে মাইকিং, এমনকি বিভিন্ন জায়গায় পুলিশি […]
বৃহস্পতিবার একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব ,আইসিসির হাইভোল্টেজ বৈঠকে থাকছেন মহারাজ।
স্পোর্টস ডেস্ক , ২৭ মে:- আগামী দিনে ক্রিকেটের ভবিষ্যত রূপরেখা নির্ধারণ করতে বৃহস্পতিবার হাইভোল্টেজ বৈঠকে বসছে আইসিসি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে বৈঠকে যোগ দেবেন বিশ্বের ক্রিকেটে অংশগ্রহণকারী সমস্ত দেশের বোর্ডের প্রতিনিধিরা। আর সূত্রের খবর এই বৈঠকে বিসিসিআই এর পক্ষ থেকে বোর্ড সচিব জয় শাহ নয়। বৈঠকে স্বয়ং যোগ দেবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আর […]
মাটির সৃস্টি প্রকল্পে মানুষের জীবন বদলাতে শুরু করেছে।
কলকাতা, ২৩ জুন:- রাজ্য সরকার গত বছর চালু হওয়া মাটির সৃষ্টি প্রকল্পে দক্ষিণবঙ্গের ছয় জেলার তেরো হাজার একর পতিত জমি কে কাজে লাগিয়ে গ্রামীণ মানুষকে স্বনির্ভর করেছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝারগ্রাম এর মত ছয় জেলার অনুর্বর পঞ্চাশ হাজার একর পতিত জমিকে এই প্রকল্পের আওতায় এনে স্থানীয় কৃষকদের নিয়ে জমি উপযোগী করে তুলে পুকুর খনন করে […]






