হাওড়া ,৮ ফেব্রুয়ারি:- দীর্ঘদিন বেতন বৃদ্ধি সহ অন্যান্য দাবিদাওয়া পূরণ করা হয়নি সাফাই কর্মীদের। নির্বাচিত বোর্ড না থাকায় হাওড়া পুরসভায় একের পর এক প্রশাসক পাল্টানো হয়েছে। দফায় দফায় সাফাই কর্মীরা তাদের এই দাবি জানিয়ে এসেছেন। কিন্তু কোনও সুরাহা হয়নি। তাই সাফাই কর্মীরা গত তিনদিন সাফাইয়ের কাজ বন্ধ করে দিয়েছেন হাওড়া শহরে। এতে কার্যত নরকের চেহারা নিয়েছে হাওড়া শহরের রাস্তাঘাট। এ প্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, সাফাই কর্মীদের সমস্যার বিষয়ে আজ কমিশনারের সঙ্গে সাফাইকর্মীদের বৈঠক হবে। সেই বৈঠকে মিলতে পারে সমাধান সূত্র।
Related Articles
১ বছর পিছিয়ে গেল এশিয়া কাপ, সৌরভের বক্তব্যকেই মান্যতা।
স্পোর্টস ডেস্ক , ৯ জুলাই:- বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাবিকেই সত্যি প্রমাণ করে করোনা ভাইরাসের জেরে এশিয়া কাপ এ বছরের জন্য স্থগিত বলে ঘোষণা করা হল। পরিবর্তে ২০২১ সালের জুনে শ্রীলঙ্কাতেই টুর্নামেন্ট হবে বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা […]
আমফানের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ জাঙ্গিপাড়া ও পান্ডুয়ায়।
চিরঞ্জিত ঘোষ , ৩০ জুন:- শ্রীরামপুর সাংগঠনিক কিষান মোর্চার পক্ষ থেকে প্রবীর ভাণ্ডারীর ও রামকৃষ্ণ পালের নেতৃত্বে জাঙ্গিপাড়া বি,ডি,ও কে ১৫ দফা দাবী নিয়ে ডেপুটেশন দেয়। এই এলাকার মানুষ যেন ন্যায্য ক্ষতিপূরণ পায়। দীর্ঘদিন ধরে বিজেপি কর্মীরা ক্ষতিপূরণের দাবি করলেও প্রশাসন কোনো সহযোগিতা করছে না । বাধ্য হয়েই মানুষের গণতান্ত্রিক অধিকার সুপ্রতিষ্ঠিত করার জন্যই তাদের […]
করোনা প্রস্তুতি দেখে অত্যন্ত সন্তুষ্ট কেন্দ্রীয় টিম, দাবি মুখ্যসচিবের।
নবান্ন,হাওড়া,২৩ এপ্রিল:- রাজ্যকে আগাম কিছু না জানিয়ে এখানকার যে ৮ জেলার করোনা ও লক ডাউন পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে কেন্দ্রীয় সরকার দুটি প্রতিনিধি দল পাঠিয়েছে তার অধিকাংশ জেলাতেই করোনা আক্রান্তর কোনো খবর নেই বলে রাজ্য সরকার জানিয়েছে ।মুখ্য সচিব রাজীব সিনহা আজ নবান্নে সাংবাদিকদের বলেন করোনা আক্রান্তর নিরিখে কেন্দ্রীয় তালিকায় ১৩ নম্বরে থাকা এই রাজ্যের […]








