সুদীপ দাস , ৮ ফেব্রুয়ারি:- ৬ষ্ঠ পে কমিশন অনুযায়ী সিনিয়র বেনিফিট ফিরিয়ে দেওয়া, ৬০ বছর পর্যন্ত চাকরি সুনিশ্চিত করা সহ একাধিক দাবীর কথা বহুদিন ধরেই রাজ্য সরকারকে জানিয়ে আসছিলো ১০০ দিনের প্রকল্পের সাথে যুক্ত অফিসিয়াল কর্মীরা। সেই দাবী না মানায় গত ৩রা ফেব্রুয়ারি থেকে রাজ্যজুড়ে অফিসিয়াল কর্মীরা কর্মবিরতির ডাক দিয়েছে। বিগত ৫ দিন ধরে সেই কর্মসুচি চলছে। সোমবার হুগলি জেলার ত্রিস্তর পঞ্চায়েতের ১০০ দিনের অফিসিয়াল কর্মীরা হুগলি জেলা শাসক অফিসে জেলার mgnrega এর দপ্তরে এসে হাজির হন। দপ্তরের মধ্যে ঢুকেই তাঁরা অবস্থান বিক্ষোভে সামিল হন। তাঁদের বক্তব্য আমরা অফিসে গেলেও কাজ করছি না। দাবি-দাওয়া যতদিন পর্যন্ত না মিটছে ততদিন এই কর্মবিরতি চলবে বলে তিনি জানান।
Related Articles
দক্ষিণেশ্বরে অভিনব উদ্যোগ, ঢাকের বাজনার শব্দে মাতিয়ে তুলছেন মহিলা ঢাকীরা।
উঃ২৪পরগনা, ৩১ অক্টোবর:- দক্ষিণেশ্বর মা ভবতায়নীর মন্দিরে আজ কালীপুজো উপলক্ষে অভিনব উদ্যোগ মন্দির কর্তৃপক্ষ গ্রহণ করেছে ৩০ জন মহিলা ঢাকি মাকে মায়েরা ঢাকের বাজনার শব্দে মাতিয়ে তুলেছেন দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গন সেজে উঠেছে মা ভবতারিনির মন্দির এই বিশেষ দিনে অগণিত ভক্ত মা ভবতারিণীকে পুজো দিতে এসেছেন। Post Views: 618
আবাস যোজনা প্রকল্পে ৮ হাজার কোটি টাকার বেশি রাজ্যের আটকে রেখেছে কেন্দ্র।
কলকাতা, ১৭ জুন:- আবাস যোজনা প্রকল্পে রাজ্যের আট হাজার কোটি টাকার বেশি আটকে রেখেছে কেন্দ্র। এবার জানা গেছে কেন্দ্র সরকার বাংলার ৭ লক্ষেরও বেশি পরিবারের আধার যাচাইয়ের কাজও আটকে দিয়েছে। এর ফলে আগামী দিনে যদি কেন্দ্রীয় বরাদ্দ মেলে তাও আধারের গেরোয় প্রাপ্য টাকা পাবেন না রাজ্যের আবাস প্রকল্পের উপভোক্তারা। কারণ এই যাচাই প্রক্রিয়াকে সংশ্লিষ্ট প্রকল্পের […]
পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে শিলিগুড়িতে মিছিল করল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়
শিলিগুড়ি, ৭ মার্চ:- একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ ঘিরে সরগরম কলকাতা। ঠিক তার উল্টো দিকে শিলিগুড়িতে পেট্রোপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। এদিন শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে মিছিলটি শুরু হয়। এবং শেষ হয় ভেনাস মোড়ে গিয়ে। মিছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় হাতে এলপিজি সিলিন্ডারের প্রতিকৃতি নিয়ে পা মেলান। এদিনের মিছিলে […]










