হুগলি , ২ ফেব্রুয়ারি:- সদ্য তৃনমূল কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করার পর প্রবীর ঘোষাল এলেন শ্রীরামপুর সাংগঠনিক কার্ষালয়ে। জেলা বিজেপি তরফে উত্তরীয় পরিয়ে ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দেন শ্রীরামপুর বিজেপি সাংগঠনিক সভাপতি শ্যামল বসু। উপস্থিত ছিল জেলার উত্তরপাড়া বিধানসভা ও শ্রীরামপুর বিধানসভার বিজেপি কার্ষকর্তারা। এদিন আগাগোড়া খুশিতে ছিলেন প্রবীর ঘোষাল। আপ্লুত প্রবীর ঘোষাল বলেন,লড়াই জীবনের অঙ্গ, একজন কর্মী হিসাবে বিজেপি দল যে দায়িত্ব দেবে তা আমি পালন করবো। বিধায়ক পদ ছেড়ে দেওয়া প্রসঙ্গে বলেন, শুধুমাত্র বিধানসভা এলাকায় সাধারণ মানুষের জন্য যে বাকী কাজ রয়েছে তা শেষ করা। এখনই বিধায়ক পদ ছেড়ে দিতে পারলে বেঁচে যাই। এদিন হিন্দমোটর এলাকায় বিজেপি নামে লেখা প্রবীর ঘোষালের নামে পোস্টার প্রসঙ্গে বলেন, এটা বিজেপি দলের কাজ নয়। যাঁরা আমার মুখে কালি লাগাচ্ছে,তারাই এই কাজ করছে। এতে আমার আরো সুবিধা হচ্ছে। জনগন এর উত্তর দেবে ভোট বাক্সে। পাশাপাশি শ্রীরামপুর জেলা বিজেপি সাংগঠনিক সভাপতি শ্যামল বসু বলেন,এই ধরনের কুরুচিকর পোস্টার বিজেপি দলের কর্মীরা দেয় না। তৃনমূলের দুস্কৃতিরা প্রবীর ঘোষালের নাম লিখে পোস্টার দিয়েছে।
Related Articles
জেলাশাসকের অফিসে মনোনয়ন জমা দিলেন রাজীব।
হাওড়া , ১৬ মার্চ:- ডোমজুড় কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায় আজ হাওড়ায় জেলাশাসকের অফিসে নমিনেশন জমা দিলেন। উপস্থিত ছিলেন দলের হাওড়া জেলা সভাপতি সুরজিৎ সাহা, বিজেপি নেতা বিনয় আগরওয়াল, বিমল প্রসাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিশাল মিছিল করে আসেন রাজীব। এরপর হাওড়ার নিউ কালেক্টরেট ভবনে জেলাশাসকের অফিসে এসে তিনি তাঁর মনোনয়ন […]
শিল্পীদের নিয়ে করা মন্তব্য নিয়ে দিলীপ ঘোষ কে একহাত নিয়ে ব্যাঙ্গাত্মক জবাব দিলেন পরমব্রত চট্টপাধ্যায়।
কলকাতা, ৫ এপ্রিল:- বর্তমান রাজনীতি কি শিল্পীদের জন্য নয়? নাকি সেটা কেবল কয়েকজনের জন্যই প্রযোজ্য। গতকাল থেকেই সোশ্যাল মিডিয়া তোলপাড় এই প্রশ্নের উত্তর খুঁজতে। এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি শিল্পীদের রাজনীতিতে মাথা ঘামানোকে কার্যত হুঁশিয়ারি দেন। বলা বাহুল্য, কিছুদিন আগে অভিনেতা অনির্বান ভট্টাচার্যর লেখা একটি গানের ভিডিও প্রকাশ পায়, যে গানে দেখা গেছে টলিউডের বহু […]
হাওড়া-নিউ জলপাইগুড়ি “বন্দে ভারত” এক্সপ্রেস দাঁড়াল হুগলী জেলার দুটি প্লাটফর্মে।
সুদীপ দাস, ৩০ ডিসেম্বর:- হাওড়া-নিউ জলপাইগুড়ি “বন্দে ভারত” এক্সপ্রেস দাঁড়াল হুগলী জেলার দুটি প্লাটফর্মে। মাতৃ বিয়োগের জন্য আজ হাওড়ায় “বন্দে ভারত”এর অনুষ্ঠানে সশরীরে আসতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ভার্চুয়ারি এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। হাওড়া স্টেশনে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। হাওড়া থেকে ছেড়ে এই ট্রেন কর্ড লাইন ধরে হুগলীর ডানকুনিতে […]







