হুগলি , ২৮ জানুয়ারি:- প্রজাতন্ত্র দিবসের দিন বাড়ি থেকে বেড়িয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলো এক কলেজ ছাত্র। ঘটনায় চরম দুশ্চিন্তায় দিন গুনছেন ছাত্রের পরিবার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া স্টেশনের কাছে চ্যাটার্জী বাগান এলাকায়। ওই এলাকায় ভাড়া থাকেন পেশায় ব্যাবসায়ী রাজু সাঁতরার পরিবার। রাজু তাঁর স্ত্রী কিরণ সাঁতরা এবং একমাত্র ছেলে কৌশিককে নিয়ে সেখানেই থাকেন। কৌশিক ভদ্রেশ্বর কবিসুকান্ত কলেজে কলাবিভাগের ১ম বর্ষের ছাত্র। করোনাকালে কলেজ বন্ধ থাকায় বাড়িতে পড়াশোনার পাশাপাশি একটি অনলাইন খাদ্য বিপনী সংস্থায় ডেলিভারির কাজ করতো। প্রজাতন্ত্র দিবসের দিন সকাল ১১টা নাগাদ হঠাৎ করেই বাড়ি থেকে বেড়িয়ে যায় কৌশিক। গাড়ি কিংবা মোবাইল ফোন কিছুই নিয়ে বেরোয়নি কৌশিক। তাই তাঁর মা ভেবেছিলেন ধারেকাছে কোথাও আছে কৌশিক। কিন্তু তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। বুধবার সাঁতরা পরিবারের পক্ষ থেকে এবিষয়ে চুঁচুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। একমাত্র ছেলে ঘরে না ফেরায় দুশ্চিন্তায় দিনগুনছেন সাঁতরা পরিবার।
Related Articles
এবার ভোটে দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে। বালিতে প্রচারে নেমে বললেন বৈশালী।
হাওড়া , ২১ মার্চ:-বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে। কেন্দ্র থেকে বাংলার উন্নয়নে অনেক অনেক ফান্ড আসবে। উন্নয়ন হবে। বালি কেন্দ্রে আমার লড়াই কোনও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়, দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আমফানে বিপর্যস্তরা সকলে টাকা পেলেন না। তালিকায় নাম পাঠানো সত্বেও তাঁরা টাকা পেলেন না। আজকে মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমি আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট বালিতে […]
ঘাটালের বিজেপি প্রার্থী হিরনের ভুয়ো ডিগ্রী দাখিলের অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ আম আদমি পার্টি।
কলকাতা, ২৩ মে:- ভোটের মুখেই ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ওরফে হিরণের আইআইটি-র ডিগ্রি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভুয়ো ডিগ্রি দাখিলের অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে আম আদমি পার্টির সদস্যরা। পাশাপাশি হিরণের প্রার্থী পদ বাতিলেরও দাবি তুলেছে আম আদমি পার্টি। পাল্টা বিজেপি প্রার্থী হিরণ গোটা ঘটনার পিছনে তৃণমূলের ষড়যন্ত্র দেখছেন। তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ […]
৯০ মিনিটের শত্রুতা ভুলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের মালিদের সাহায্যের হাত বাড়িয়ে দিল ইস্টবেঙ্গল ক্লাব।
কলকাতা , ৩০ মার্চ:- সারা দেশ ব্যাপী ও বিশ্ব জুড়ে করোনা আতঙ্ক ।দেখা গিয়েছে আর এই করোনা আতঙ্কের জেরে সারা দেশ ও বিশ্ব জুড়ে খাদ্যের অভাব দেখা দিয়েছে । এই কারনে ইস্টবেঙ্গল ক্লাব তাদের নিজেদের ক্লাবের মালীদেরতো বটে তার সাথে ৯০ মিনিটের শত্রুতা ভুলে আজ সকালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান_মহামেডান ক্লাব সহ ময়দানের প্রতিটা ক্লাবের মালিদের হাতে […]









