হুগলি , ২৮ জানুয়ারি:- প্রজাতন্ত্র দিবসের দিন বাড়ি থেকে বেড়িয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলো এক কলেজ ছাত্র। ঘটনায় চরম দুশ্চিন্তায় দিন গুনছেন ছাত্রের পরিবার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া স্টেশনের কাছে চ্যাটার্জী বাগান এলাকায়। ওই এলাকায় ভাড়া থাকেন পেশায় ব্যাবসায়ী রাজু সাঁতরার পরিবার। রাজু তাঁর স্ত্রী কিরণ সাঁতরা এবং একমাত্র ছেলে কৌশিককে নিয়ে সেখানেই থাকেন। কৌশিক ভদ্রেশ্বর কবিসুকান্ত কলেজে কলাবিভাগের ১ম বর্ষের ছাত্র। করোনাকালে কলেজ বন্ধ থাকায় বাড়িতে পড়াশোনার পাশাপাশি একটি অনলাইন খাদ্য বিপনী সংস্থায় ডেলিভারির কাজ করতো। প্রজাতন্ত্র দিবসের দিন সকাল ১১টা নাগাদ হঠাৎ করেই বাড়ি থেকে বেড়িয়ে যায় কৌশিক। গাড়ি কিংবা মোবাইল ফোন কিছুই নিয়ে বেরোয়নি কৌশিক। তাই তাঁর মা ভেবেছিলেন ধারেকাছে কোথাও আছে কৌশিক। কিন্তু তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি। বুধবার সাঁতরা পরিবারের পক্ষ থেকে এবিষয়ে চুঁচুড়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। একমাত্র ছেলে ঘরে না ফেরায় দুশ্চিন্তায় দিনগুনছেন সাঁতরা পরিবার।
Related Articles
১২ বছর বয়সী শিশুদের মায়েদেরকে তৎপরতার সঙ্গে টিকা দিতে প্রশাসনকে নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৩ জুন:- সম্ভাব্য করোনা সংক্রমনের তৃতীয় ঢেউ এবং তাতে শিশুদের বেশি সংক্রমিত হওয়ার আশঙ্কার প্রেক্ষিতে রাজ্য সরকার একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। নবান্নে আজ রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা করার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। তিনি বলেন শিশুদের সংক্রমিত হওয়ার আশঙ্কা কমাতে তাদের মায়ের জরুরী ভিত্তিতে টিকা দেওয়ার উপরে জোর দেওয়া হচ্ছে। মার মাধ্যমে যাতে […]
আরামবাগে অসহায় পরিবারের পাশে পুরশুরার বিধায়ক।
হুগলি,১৪ আগস্ট:- অসহায় পরিবারের পাশে আরামবাগ বিজেপি। শনিবার হুগলির আরামবাগ দৌলতপুর সংলগ্ন এলাকায় বিজেপির, আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা পুড়শুড়া বিধায়ক বিমান ঘোষ পাশে দাঁড়ালেন অসহায় ও দুঃস্থ এক যুবকের। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর ভাবে জখম হয় আরামবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড দৌলতপুর সংলগ্ন এলাকার এক যুবক। নাম […]
রেজিষ্ট্রেশন না পেয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে নবান্ন যাওয়ার কর্মসূচি নার্সিং স্টাফদের।
হাওড়া , ২৪ সেপ্টেম্বর:- ডিগ্রি থাকা সত্বেও এই রাজ্যে এখনও পর্যন্ত রেজিষ্ট্রেশন না পেয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে এবার সাক্ষাৎ করতে চান নার্সিং স্টাফরা। বৃহস্পতিবার এদের বেশ কয়েকজন তাদের দাবিপত্র নিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার কর্মসূচি নিলে পুলিশ তাদের আগেই নবান্ন বাসস্ট্যান্ডের কাছে আটকে দেয়। পুলিশের তরফ থেকে জানানো হয় বিষয়টি সংশ্লিষ্ট দফতরে […]






