হুগলি , ২৮ জানুয়ারি:- হুগলি জেলার কোন্নগরে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালের ছবি দিয়ে দাদার অনুগামী ব্যানার পড়লো। এদিন সকালে কোন্নগর শহরজুড়ে বিভিন্ন জায়গায় দেখা যায় বিধায়ক প্রবীর ঘোষালের ছবি দিয়ে ব্যানার আর নীচে লেখা দাদার অনুগামী। কিছুদিন আগেই সাংবাদিক বৈঠকে তৃণমূল দলের কোর কমিটি ও দলের মুখপাত্র পদ ছাড়ার কথা জানিয়ে দেন বিধায়ক প্রবীর ঘোষাল। তার পর বিধায়ক এর অফিসের সামনে ওঠে গদ্দার স্লোগান। বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল দলের একাংশ।কিন্তু এদিন সকালে আবার দেখা যায় কোন্নগর শহরের বিভিন্ন জায়গায় বিধায়ক প্রবীর ঘোষালের ছবি দিয়ে দাদার অনুগামী ব্যানার পরে গেছে।তবে এই ব্যানার পড়ায় উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে আবার রাজনীতির অন্য সমীকরণ শুরু হলো বলে মনে করছে রাজনৈতিক মহল।
Related Articles
ডোমজুড়ে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি।
হাওড়া, ১১ জুন:- রানীগঞ্জের কায়দায় এবার ডোমজুড়ের সোনার দোকানে ডাকাতি। দিনে দুপুরে বন্দুকের বাঁট দিয়ে মাথা ফাটিয়ে লুট চালাল দুষ্কৃতীরা। হাওড়া ডোমজুড়ে সোনার দোকানের দুঃসাহসিক ডাকাতি।সশস্ত্র অবস্থায় ডাকাতরা আসে। দোকানের কর্মীদের আটকে রেখে বন্দুকের বাঁট দিয়ে মেরে সোনার গহনা নিয়ে চম্পট দেয়। ঘটনার তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ ও গোয়েন্দারা। Post Views: 360
দিল্লিতে মনোনীত না হওয়া রাজ্যের ট্যাবলো এরাজ্যেই কুচকাওয়াজে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা সরকারের।
কলকাতা, ১৭ জানুয়ারি:- সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মনোনীত না হওয়া রাজ্যের প্রস্তাবিত নেতাজি সংক্রান্ত ট্যাবলো কলকাতায় রাজ্য সরকারের আয়োজিত সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট ট্যাবলোটি এজন্য কলকাতায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। কেন্দ্র যদি শেষ পর্যন্ত রাজ্যের আবেদন পুনর্বিবেচনা না করে ওই ট্যাবলো সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে […]
ল্যাপটপ উদ্ধার।
হাওড়া,১০ মার্চ :- অ্যাপ-নির্ভর ক্যাব গাড়িতে নিজের দামি ল্যাপটপ ফেলে নেমে গিয়েছিলেন হুগলির রিষড়ার বাসিন্দা এক যাত্রী। ঘটনাটি ঘটেছিল গত ২৯ ফেব্রুয়ারি। এরপর গত ১ মার্চ প্রবীণ যাদব নামের ওই ক্যাব যাত্রী হাওড়ার শিবপুর থানায় একটি জেনারেল ডায়েরি করেন। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমেই ওই গাড়ির নম্বর খুঁজে বের করে। চালকের সঙ্গে যোগাযোগ […]










