হুগলি , ২৮ জানুয়ারি:- হুগলি জেলার রিষড়ায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর জনসভা ও যোগদান মেলা হওয়া নিয়ে তৈরি হলো অনিশ্চিয়তা। বৃহস্পতিবার রিষড়া বিধানচন্দ্র কলেজের বিপরীতে স্কুল মাঠে জনসভা ও যোগদান মেলা হওয়ার কথা ছিল বিজেপি দলের।তাতে উপস্থিত থাকবেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি দলের উচ্চ নেতৃত্ব। সেই সভার শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছিল জোরকদমে।কিন্তু তাল কাটলো শেষ মুহূর্তে। বুধবার রাতে সভাস্থলে গিয়ে বিজেপি দলের নেতাকর্মীদের পুলিশ জানিয়ে দেয় এখানে সভা করার অনুমতি নেই।এরপরেই শুভেন্দুর সভা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা। এই বিষয়ে বিজেপি নেত্রী সসী সিং বলেন তিনদিন ধরে মাঠে সভার কাজ চলছে তখন কেউ বলেনি,আর শেষ মুহূর্তে পুলিশ বলছে অনুমতি নেই। এটা তৃণমূল চক্রান্ত করে পুলিশ দিয়ে সভা বানচাল করার চেষ্টা করছে।সসী সিং অবশ্য জানিয়ে দেন সভা তাদের হবেই।আর না হলে বিশাল পদযাত্রা করবে বিজেপি নেতৃত্ব।
Related Articles
ভগবান তথাগত বুদ্ধের ২৫৬৪ তম বুদ্ধপূর্ণিমা পালন করা হচ্ছে আজ।
তরুণ মুখোপাধ্যায়,৭ মে:- সারা বিশ্বজুড়ে ভগবান তথাগত বুদ্ধের ২৫৬৪ তম বুদ্ধপূর্ণিমা পালন করা হচ্ছে আজ। এবছর করোনার আতঙ্কে সবকিছু স্তব্ধ হয়ে গেছে। সমস্ত অনুষ্ঠান সূচি সংক্ষিপ্ত করা হয়েছে। এদিন হুগলির রিষড়ার বড়ুয়াপাড়ার বৌদ্ধ বিহারে সকালে অনুষ্ঠানটি পালন করা হলো অতি সংক্ষিপ্ত আকারে। বৌদ্ধ বিহারের বৌদ্ধ সন্ন্যাসী রা ছাড়াও কয়েকজন সাধক সাধিকা এসেছিলেন এবং উপস্থিত ছিলেন […]
মহাষষ্ঠীর পুণ্য লগ্নে বেলুড় মঠেও পুজোর সূচনা।
হাওড়া, ১অক্টোবর:- শুরু হয়ে গেল বেলুড় মঠের দুর্গাপূজা। শনিবার মহাষষ্ঠীর পুণ্য লগ্নে দেবীর ঘট গঙ্গার জলে স্নান করিয়ে স্থাপন এবং ষষ্ঠীর কল্পারম্ভ হয়েছে। চলছে দেবীর বোধন। আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান। সকালে ও সন্ধ্যায় হবে পূজা। করোনা পর্বের পর এবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বেলুড় মঠ। তাই দূরদূরান্ত থেকে অগণিত ভক্ত এবং দর্শকের আসা […]
পৌরপসভার গেট আটকে বিক্ষোভ অস্থায়ী শ্রমিকদের।
সুদীপ দাস , ২০ জানুয়ারি:- গতকালের ঘোষনামত পৌরসভার গেট আটকে বিক্ষোভ অস্থায়ী শ্রমিকদের। বন্ধ হুগলি-চুঁচুড়া পৌরসভা। কোন কর্মী ভিতরে ঢুকতে পারলো না। নাজেহাল জন পরিষেবা। প্রসঙ্গত গতকালই প্রয়োজনে নতুন কর্মচারী নেওয়া হবে, পুরসভার অস্থায়ী কর্মচারীদের আন্দোলনকে এভাবেই চ্যালেঞ্জ জানান চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এরপরই শ্রমিকদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হলো। বেতন বৃদ্ধির দাবীতে হুগলি-চুঁচুড়া পৌরসভার […]







